বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে সাক্ষাৎ বিরাট-রোহিতের, অপেক্ষায় শাস্ত্রী

বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে সাক্ষাৎ বিরাট-রোহিতের, অপেক্ষায় শাস্ত্রী

বৃহস্পতিবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ও টি-টোয়েন্টির দল নির্বাচন করা হয়েছে। একই দিনে মুম্বইতে বিসিসিআই-র সদর দফতরে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটের দুই বর্তমান রথির সঙ্গে টিম ইন্ডিয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিসিসিআই সভাপতির দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং নির্বাচকরাও অংশ নেন বলে খবর। তাঁদের দলবদ্ধ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই বৈঠকে ছিলেন না টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর জন্য বিসিসিআই সভাপতি অন্য পরিকল্পনা করছেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

পরিচালনায় জয় শাহ

পরিচালনায় জয় শাহ

বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআই-র সদর দফতরে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পৌরোহিত্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচকদের সঙ্গে বৈঠক পরিচালনা করেন সচিব জয় শাহ। বৈঠকে টিম ইন্ডিয়ার ভাবনা নিয়ে প্রত্যেকেই নিজেদের সুচিন্তিত মতামত দেন বলে জানা গিয়েছে।

ধোনি নিয়ে আলোচনা

ধোনি নিয়ে আলোচনা

ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেট থেকে স্বেচ্ছায় সরে আছেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখা এমএস, আবার কবে ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ধোনির ফেরার রাস্তা যে কঠিন হতে চলেছে, তা কিন্তু স্পষ্ট। সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে ধোনির অধ্যায়কে পিছনে সরিয়ে ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনদের দিকে নজর ঘোরাতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। যদিও এ ব্য়াপারে বাইরে কেউ কোনও কথা বলতে রাজি নন।

সৌরভের মুখোমুখি শাস্ত্রী

সৌরভের মুখোমুখি শাস্ত্রী

বিসিসিআই-র সিনিয়র নির্বাচন কমিটির বৈঠকে দেখা যায়নি টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীকে। সূত্রের খবর, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট চলার সময় কলকাতার ইডেন গার্ডেন্সে শাস্ত্রীর সঙ্গে একক ভাবে আলোচনায় বসবেন মহারাজ।

হাস্যমুখে

বৃহস্পতিবারের ওই বৈঠকের ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। সেই ছবিতে নজরে কেড়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার হাস্যমুখ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+