সৌরভের সঙ্গে সাক্ষাৎ, ছবির প্রচারে ইডেনে ক্রিকেটও খেললেন রণবীর! বায়োপিক প্রসঙ্গে কী বললেন?
আজ ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রণবীর কাপুর। করলেন নতুন ছবির প্রচার। তবে বায়োপিকে অভিনয় নিয়ে ধোঁয়াশা কাটল না।
ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর নতুন ছবি "তু ঝুঠি ম্যায় মক্কার"-এর প্রচারে এদিন কলকাতায় এসেছিলেন ঋষি-নীতুর পুত্র। সাংবাদিক সম্মেলন সেরে পৌঁছে যান ক্রিকেটের নন্দনকাননে। ইডেনে পৌঁছে সৌরভের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই মাঠে চলে যান রণবীর। ক্রিকেটও খেলেন। তবে বায়োপিক নিয়ে দুজনের কেউ কিছু বলেন কিনা তা নিয়েই ছিল সকলের আগ্রহ।

ইডেনে সৌরভ-রণবীর
ইডেনে ড্রেসিংরুমের সামনের লনে দাঁড়িয়ে চলল ফোটোসেশনের পালা। ঝুঠি একাদশ ও মক্কার একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচেরও বন্দোবস্ত করা হয়েছিল। টস করলেন সৌরভ ও রণবীর। সৌরভের বলে পুল শট মারতে দেখা যায় রণবীরকে। সৌরভও ব্যাট হাতে স্টেপ আউট করে বড় শট মারলেন, দেখা গেল চেনা কভার ড্রাইভও। রণবীর কাপুর আইএসএলে মুম্বই সিটি এফসির সঙ্গে যুক্ত।

দাদার পছন্দ
ক্রিকেটের নন্দনকাননে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে এই ম্যাচটি বেশ উপভোগই করেছেন রণবীর। বললেন, দাদার মতো একজন ক্রিকেটারের ১০টা বল ইডেনে খেলতে পারলাম। এটি সত্যিই মনে রাখার মতো অভিজ্ঞতা। রণবীরের এই নতুন ছবির প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও করবে। সৌরভের নিজের পছন্দ তাঁর চরিত্রে অভিনয় রণবীরই করুন।

বায়োপিকের প্রস্তাব পাইনি
যদিও রণবীরের এই কলকাতা সফরের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দফতর ও লাভ ফিল্মসের তরফে জানানো হয়েছিল, সৌরভের বায়োপিকে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। আজ রণবীরও জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বিশ্ব ক্রিকেটের খ্যাতনামা ক্রিকেটারের বায়োপিক নিঃসন্দেহে অসাধারণ হবে। তবে আমি এই ছবি তৈরির ব্যাপারে কিছু জানি না। অভিনয়ের প্রস্তাবও আসেনি। আমি আপাতত নতুন ছবির প্রচারেই এসেছি।

মহারাজের প্রশংসা
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, রণবীর বিখ্যাত পরিবার থেকে এসেছেন। বাবা-মায়ের মতো তিনিও একজন দারুণ অভিনেতা। তাঁর ছবিগুলিও আমি দেখি। রণবীরের স্ত্রী আলিয়াও ভালো অভিনেত্রী, সে সব নিয়েই কথা হলো। প্রাক্তন বিসিসিআই সভাপতি ফের জানান, তাঁর বায়োপিকের চিত্রনাট্য তৈরির কাজ চলছে। অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত হয়নি। রণবীরের আপকামিং ফিল্মের জন্য শুভেচ্ছাও জানান সৌরভ। সৌরভ ও রণবীর একে অপরের জার্সির পিছনে অটোগ্রাফও দিলেন। সব কিছুই হলো। কিন্তু সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, সেই ধোঁয়াশা রয়ে গেল এখনও। উল্লেখ্য, রণবীর কাপুর এর আগে সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করেছেন। তবে তিনি আর কোনও বায়োপিকে অভিনয় করবেন না বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। মিতালি রাজের বায়োপিকের পর আজ আরও একটি হিন্দি ছবির প্রচার ঘিরে সরগরম ছিল ইডেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications