করোনার মধ্যে আইপিএল নিয়ে বদ্ধপরিকর সৌরভ, ফ্রাঞ্চাইজিদের রাজি করাতে উদ্যোগী বিসিসিআই সভাপতি

করোনার মধ্যে আইপিএল নিয়ে বদ্ধপরিকর সৌরভ, ফ্রাঞ্চাইজিদের রাজি করাতে উদ্যোগী বিসিসিআই সভাপতি

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও বিসিসিআই যে যেনতেন-প্রকারেণ আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর, তা কিন্তু বোঝাই যাচ্ছে। কেন্দ্রের নেতিবাচক পরামর্শ সত্ত্বেও ফাঁকা মাঠে হলেও টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সূত্রের খবর, এ ব্যাপারে ফ্রাঞ্চাইজিগুলিকে রাজি করাতে নিজে আসরে নামতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আইপিএলের সূচনা

আইপিএলের সূচনা

আগামী ২৯ এপ্রিল আইপিএলের শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার কথা গতবারের রানার্স চেন্নাই সুপার কিংসের। ২৪ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা।

করোনার ভয়াবহ প্রভাব

করোনার ভয়াবহ প্রভাব

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ। মারণ ভাইরাসে ভারত তথা বেঙ্গালুরুতে এক ৭৬ বছরের বৃদ্ধের মূত্য হয়েছে। দেশে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও খবর।

আইপিএলের বিরুদ্ধে মত

আইপিএলের বিরুদ্ধে মত

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে দেশে এবছর আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টেও এব্যাপারে আবেদন দাখিল করা হয়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কর্নাটক সরকার বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। করোনা ভাইরাসের জেরে দিল্লিতে কোনও আইপিএলের ম্যাচ হবে না বলে জানিয়ে দিয়েছে সেখানকার রাজ্য সরকার।

বিদেশ মন্ত্রকের পরামর্শ

বিদেশ মন্ত্রকের পরামর্শ

দেশে বাড়তে থাকা করোনা আতঙ্কের মধ্যে আইপিএলের ভবিষ্যত নিয়ে প্রশ্নে বিদেশ মন্ত্রক জানায়, এমন পরিস্থিতিতে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআই-কে স্বাধীনতাও দিয়েছে বিদেশ মন্ত্রক।

বৈঠকে ফ্রাঞ্চাইজিদের আমন্ত্রণ

বৈঠকে ফ্রাঞ্চাইজিদের আমন্ত্রণ

করোনা ভাইরাসের জেরে দেশে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা ঠিক করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্ট পুরোপুরি বন্ধ না করে ফাঁকা মাঠে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে। আইপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রাজি করাতে পারেন সৌরভ

রাজি করাতে পারেন সৌরভ

করোনার প্রভাবের মধ্যে ফাঁকা মাঠে হলেও যেনতেন-প্রকারেণ আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই। ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ফ্রাঞ্চাইজিগুলিকে রাজি করাতে পারেন বলেও খবর। আইপিএল না হলে যে টিভি রাইটস সহ বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক ক্ষতি হতে পারে, তা ঠেকাতেই বিসিসিআই-র এই মরিয়া ভাব বলে মনে করে ক্রীড়া মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+