ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে এবার দাদাগিরি! সৌরভ কোন দলের অন্যতম কর্ণধার ও মেন্টরের ভূমিকায়?
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের তৃতীয় মরশুমের আগে বড় চমক। এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
টাইগার্স অব কলকাতা দলে সৌরভ যোগ দিলেন অন্যতম কর্ণধার ও মেন্টর হিসেবে।

আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুরাটে অনুষ্ঠিত হতে চলেছে এই লিগের পরবর্তী আসর। ISPL-এর T10 টেনিস-বলের ফরম্যাট গলি ক্রিকেটের মেজাজকে তুলে ধরে। যেখানে খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তি, সময়জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই মূল ভিত্তি।
এর লক্ষ্য, রাস্তার ক্রিকেট প্রতিভাকে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী ক্রিকেট যাত্রায় পরিণত করা। সৌরভ গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "আমি এই নতুন যাত্রা শুরু করতে পেরে আনন্দিত। টেনিস-বল ক্রিকেট সব সময়ই খেলার মৌলিক চেতনার কাছাকাছি। পূর্ব ভারত এবং কলকাতাতে এর ভিত্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।"
তিনি যোগ করেন, "আমার লক্ষ্য খেলোয়াড়দের প্রাকৃতিক প্রবৃত্তিকে ম্যাচ জেতার অভ্যাসে পরিণত করা এবং বৃদ্ধির জন্য স্পষ্ট পথ তৈরি করা। বিকাশের জন্য স্পষ্টতা, বিশ্বাস ও ধৈর্য প্রয়োজন, আর আমি এমন একটি উদ্যোগের অংশীদার হতে পেরে আনন্দিত যা এই তিনটির মূল্য দেয়।"












Click it and Unblock the Notifications