ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকার কততম স্থানে সৌরভ?

ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকার কততম স্থানে সৌরভ?

ওয়ান ডে ক্রিকেটে যে ক-জন ব্যাটসম্যান দশ হাজার রান করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী এই ফর্ম্যাটে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকার প্রথম তিন স্থানে জায়গা পেয়েছেন মহারাজ। তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরানও রয়েছে মহারাজের। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। টেস্ট এবং ওয়ান ডে-তে যথাক্রমে ৩২ এবং ১০০টি উইকেটও রয়েছে দাদার ঝুলিতে।

তৃতীয় সৌরভ

তৃতীয় সৌরভ

ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের বিশ্ব তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার হয়ে ২৬৩তম ইনিংসে এই মাইল ফলকে পৌঁছেছিলেন মহারাজ। তালিকার প্রথম এবং দ্বিতীয় স্থানেও রয়েছে দুই ভারতীয়।

প্রথম ও দ্বিতীয় স্থান

প্রথম ও দ্বিতীয় স্থান

ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের বিশ্ব তালিকার প্রথম স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার হয়ে ২০৫টি ওয়ান ডে ইনিংস খেলে দশ হাজার রানে পৌঁছেছিলেন ভিকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, একই নজির গড়েছিলেন ২৫৯তম ইনিংসে।

চতুর্থ এবং পঞ্চম

চতুর্থ এবং পঞ্চম

তালিকার চতুর্থ স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ২৬৬টি ওয়ান ডে ইনিংস খেলে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন। ২৭২ ইনিংস খেলে একই নজিরের অধিকারি হওয়া জ্যাক কালিস তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+