Sourav Ganguly: মানবিক মহারাজ, অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগেই অসুস্থ ফুটবলার শুভ দাসের পাশে দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের পাশে দাঁড়ালেন মহারাজ। কালিঘাট ক্লাবের খেলা ক্রিকেটার আকাশ বিশ্বাস বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন। ময়দানের তরতাজা ক্রিকেটারের এমন অবস্থার কথা জানতে পেরে এই মানবিক ভূমিকা নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার বেহালায় নিজের অফিসে অসুস্থ আকাশের মা-কে ডেকে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব রকমর সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, পাশাপাশি আকাশের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেছেন। এমনকি প্রয়োজনে তিনি যে পাশে আছেন সেই কথাও জানিয়েছেন মহারাজ।

Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এমন সাহায্য পেয়ে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন অসুস্থ আকাশ বিশ্বাসের মা। তাঁর চোখে জল চলে আসে। জীবনের কঠিনতম পরিস্থিতিতে লড়াই করছেন আকাশ। তবে ইতিবাচক দিক হল আকাশ বিশ্বাসের সঙ্গে তাঁর মায়ের কিডনি সবরকম ভাবে মিলে গিয়েছে। ফলে আকাশের মা তাঁর অসুস্থ ছেলের জন্য একটি কিডনি দান করবেন। জানা গিয়েছে আকাশের মায়ের দুটি কিডনিই ভালো আছ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে গোটা ঘটনার সাক্ষী ছিলেন ময়দানের বর্ষীয়ান কোচ আব্দুল মুনায়েম। তিনিও সৌরভের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আব্দুল মুনায়েম ওয়ান ইন্ডিয়াকে বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় হীরকের( কালিঘাট ক্লাবের ক্রিকেটার) মাধ্যমে খবর পেয়েই নিজে থেকেই উদ্যোগী হন এবং আকাশ বিশ্বাসের মাকে নিজের অফিসে আসার আবেদন করেন। সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এমনকি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। সকলের মতো মহারাজ চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন আকাশ বিশ্বাস।

মহারাজের এই ধরনের সাহায্যের ঘটনা নতুন কোন বিষয় নয়, তবে এই ধরনের কাজের ক্ষেত্রে নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন। তাই এই বিষয়টিও যাতে খুব বেশি প্রচারে না থাকে সেই বিষয়ে সেখানে উপস্থিত থাকা মানুষদের আবেদন করে সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু মহারাজীয় উদ্য়োগ সেটা কি কখনও আর চাপা থাকে।

ময়দানের ২২ গজে দাপিয়ে খেলতেন আকাশ। কিন্তু বর্তমানে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন আকাশ। গোটা ময়দানের প্রার্থনা আবার সুস্থ হয়ে উঠুন আকাশ বিশ্বাস।

উল্লেখ্য কয়েকদিন আগে অসুস্থ ফুটবলার শুভ দাসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন সৌরভ। তার চিকিৎসার জন্য একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে চেক তুলে দেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+