সৌরভের গাড়ি আটকে অশালীনতার একশেষ পাক সমর্থকরা, তার সেরা জবাব দিলেন 'দাদা'! ভাইরাল ভিডিও

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রবিবার ইংল্যান্ডের ওভালে ভারত-পাক হাইভোল্টেড ম্যাচের আগেই , নিজেদের অশালীনতার স্বরূপ দেখিয়ে ফেলল পাকিস্তানি সমর্থকরা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রবিবার ইংল্যান্ডের ওভালে ভারত-পাক হাইভোল্টেড ম্যাচের আগেই , নিজেদের অশালীনবোধের স্বরূপ দেখিয়ে ফেলল পাকিস্তানি সমর্থকরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তান ফাইনালে ওঠার পরই , সোফিয়া গার্ডেন্সের বাইরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের গাড়ি ঘিরে ফেলতে থাকে উন্মত্ত পাক সমর্থকরা। শিষ্টাচারের সীমা ছাড়িয়ে অঙ্গভঙ্গি করে প্রাক্তন ভারত অধিনায়কের দিকে।

সৌরভের গাড়ি আটকে অশালীনতার একশেষ পাক সমর্থকরা, তার সেরা জবাব দিলেন 'দাদা'! ভাইরাল ভিডিও

ইংল্যাল্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনালে ওঠার পরই, আনন্দে নিজেদের নূন্যতম শিষ্টাচার হারিয়ে ফেলে পাক সমর্থকরা। সৌরভকে দেখে, তারা যেভাবে গাড়ির ওপর ঝাপিয়ে পড়ে, তাতে নিঃসন্দেহে স্পোর্টসম্যান বিরোধী মানসিকতাই প্রকাশ পায়। তবে 'দাদা', কিন্তু এই অশালীন আচরণের জবাব দিলেন নিজের শালীনতাবোধ দিয়েই। ফলে মাঠের বাইরেও সৌরভের 'বাপি বাড়ি যা' ক্যারিশ্মা অক্ষুন্ন থাকল।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/d3WXaJnKsQ4" frameborder="0" allowfullscreen></iframe>

সৌরভের গাড়ি আটকে যখন পাক সমর্থকরা নিজেদের জাতীয় পতাকা দেখিয়ে, গাড়ির সামনে অঙ্গভঙ্গি শুরু করে, তখন গাড়ির ভেতরে স্টিয়ারিং হাতে সৌরভ একগাল মিষ্টি হেসে বিষয়টিকে ফুৎকারে উড়িয়ে দেন। উল্লেখ্য, ইংল্যান্ড -পাকিস্তান সেমিফাইনাল ম্যাচের পর এই গটনার ভিডিও উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+