Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার আম্পায়ারিংয়ের মানের প্রশংসায় সৌরভ, নানাভাবে আম্পায়ারদের পাশে সিএবি

বাংলার আম্পায়ারিংয়ের মানের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে বিসিসিআইয়ের আম্পায়ার হওয়া রাহুল রায় ও আইপিএলের ম্যাচ পরিচালনা করা অভিজিৎ ভট্টাচার্যেরও প্রশংসা করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ।

আম্পায়ারস অব ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে গতকাল হাজির হয়েছিলেন সৌরভ।

সেখানেই তিনি বলেন, ম্যাচ হেরে গেলেই আম্পায়ারদের দোষ। জানি না তার কতটা ঠিক, কতটা ভুল। আম্পায়াররা দীর্ঘক্ষণ মাঠে থেকে ম্যাচ পরিচালনা করেন। তবে বেঙ্গল প্রিমিয়ার লিগে ডিআরএস ছিল। ফলে প্রযুক্তি থাকলেও দেখা গিয়েছে আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত নিয়েই ম্যাচ পরিচালনা করেছেন।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, আম্পায়াররা খুব ভালো করছেন। সিএবির বিভিন্ন পর্যায়ে ম্যাচ পরিচালনা করা সহজ নয়। আমি আসন্ন মরশুমের জন্য সকলকে শুভেচ্ছা জানাই। আম্পায়ারদের ফিটনেস যে কতটা গুরুত্বপূর্ণ সে কথাও উঠে এসেছে স্নেহাশিসের কথায়। তাঁদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে এমন স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা, পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিকরা।

সিএবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় আবার আম্পায়ারদের এই সংস্থার সহ সভাপতি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় রক্তদান শিবির হয়। সিএবির আম্পায়াররাও এমন শিবির আয়োজন করলেন, যার মূল উদ্যোক্তা বালুদা (প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়)। তিনি আম্পায়ার্স কমিটির প্রধান। থ্যাঙ্কলেস জব হলেও তিনি কর্মচঞ্চল। তাঁর নেতৃত্বে আম্পায়ারদের উদ্যোগকে প্রশংসা করতেই হয়। সকলকে শুভেচ্ছা।

প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, সারা ভারতে সিএবি ছাড়া আর কোথাও আম্পায়ারদের এমন সংস্থা নেই বা তাঁরা এমন উদ্যোগ নেন। আমাদের এই সংস্থা দীর্ঘদিন ধরে এই ধরনের সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। করোনার সময়ও অনেক কাজ করেছে। মালি, দুঃস্থ আম্পায়ারদের সাহায্য করা হয়েছে। অর্থনৈতিক ও সামাজিকভাবে। বর্তমানে বিগত কয়েক বছর ধরে এই শিবির সিএবির ভিতরেই আয়োজিত হয়। জায়গা থেকে শুরু করে আরও নানা প্রয়োজনীয় সহায়তা করে সিএবি। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সব সম আম্পায়ারদের পাশে থাকেন। আর্থিকভাবে পিছিয়ে থাকা অনেক আম্পায়ারের জন্য সিএবি বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা করিয়েছে। সৌরভও জরুরি কাজ ফেলে প্রতি বছর এই শিবিরে এসে সকলকে উৎসাহিত করেন। ফলে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে হাজির অনেকেই বলছিলেন, আগে আম্পায়াররা সেভাবে মর্যাদা পেতেন না। এখন সিএবি যথোচিত মর্যাদা দিচ্ছে আম্পায়ারদের। প্রতি বছর বেশ কয়েকটি সেমিনার করা হচ্ছে। ম্যাচ পরিচালনা করে আম্পায়াররা যে টাকা পান তা আগের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হলো আগে অবসরপ্রাপ্ত আম্পায়ারদের সেভাবে সম্মান প্রদান করা হতো না। তবে এবার থেকে অবসরপ্রাপ্ত আম্পায়ারদের সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে সংবর্ধিত করার ধারা শুরু হয়েছে। তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই উদ্যোগ নিয়েছেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝারা। আম্পায়াররা উপলব্ধি করছেন, সিএবি আমাদের পাশে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হলে নতুন আম্পায়ার্স কমিটিও এই ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদী সকলেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+