আজ ২ টি স্টেন্ট বসল সৌরভের, মহারাজকে দেখতে অ্যাপোলোতে মুখ্যমন্ত্রী মমতা
আজ ২ টি স্টেন্ট বসল সৌরভের, মহারাজকে দেখতে অ্যাপোলোতে মুখ্যমন্ত্রী মমতা
সৌরভকে দেখতে অ্যাপোলেতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল, সকালে সৌরভের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে এদিন দলীয় কর্মসূচির পর অ্যাপোলো হাসপাতালে পৌঁছে সৌরভের শারীরিক খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী।

এদিন দুপুরে সৌরভের ২ টি স্টেন্ট স্থাপন হয়েছে। দুপুর ৩টে ১০ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। আফতাব খান ও দেবী শেটির অধীনে ২টি স্টেন্ট বসানো হল। এর আগে ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডসে ভর্তি হলে একটি স্টেন্ট স্থাপন করা হয়েছিল।
এদিন অ্যাঞ্জিওগ্রামের পর একাধিক পরীক্ষা নিরীক্ষা করে দেবি শেঠি দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে সৌরভের কোনও সমস্যা হয়নি। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে (সন্ধ্যে ৬টায়) সৌরভকে ক্যাথল্যাবে রাখা হয়েছে। আচ্ছন্ন রয়েছেন সৌরভ। ডাক্তাররা জানিয়েছেন স্থিতিশীল রয়েছেন মহারাজ।
প্রসঙ্গত সব মিলিয়ে সৌরভের হৃদযন্ত্রের তিনটি ব্লকেজে তিনটি স্টেন্ট স্থাপন করা হল। এর আগে উডল্যান্ডসে ভর্তি থাকা অবস্থায় ৯৫ শতাংশ ব্লকেজ হওয়া ধমনীতে ১টি স্টেন্ট স্থান ও আজ ৭৫ শতাংশ ব্লক থাকা ২টি ধমনীতে স্টেন্ট স্থাপন হয়েছে।
সৌরভকে কবে ছাড়া হতে পারে? ডাক্তাররা এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে নারাজ। শুক্রবার সৌরভ কেমন রয়েছেন, তা পর্যবেক্ষণ করেই মহারাজের হাসপাতাল ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে ডাক্তাররা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications