সৌরভের প্রতি অবিচারের প্রতিবাদে দায়ের মামলা খারিজ, জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্ট

সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে সরিয়ে বাকিরা রয়ে গিয়েছেন বিসিসিআইয়ে। প্রাক্তন বিসিসিআই সভাপতির প্রতি অন্যায় হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলা খারিজ হয়ে গেল। সেই সঙ্গে মামলাকারীর জরিমানাও ধার্য করেছে উচ্চ আদালত।

সৌরভকে নিয়ে মামলা খারিজ, মামলাকারীর জরিমানা

জনস্বার্থ মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের হওয়ার পর বিসিসিআইয়ের তরফে জানানো হয়, বোর্ড স্বাধীন সংস্থা। কীভাবে তাই জনস্বার্থ মামলা হতে পারে? মামলাকারীর সমস্যা আরও বাড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের অবস্থান আইনজীবীর মাধ্যমে স্পষ্ট করে দেওয়ায়। সৌরভের তরফে আদালতে বলা হয়, সৌরভকে না জানিয়েই এই মামলাটি দায়ের করা হয়। সৌরভ নিজে এই জনস্বার্থ মামলাটি সমর্থন করছেন না।

সৌরভের আইনজীবী সম্রাট সেন আদালতে বলেন, সৌরভ মনে করেন ব্যাটন পরিবর্তন হওয়া উচিত। তাই তিনিও নতুন করে মনোনয়ন দাখিল করেননি। কারও প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। সৌরভের অবস্থানকে সাধুবাদ জানান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মামলাকারীকে তিনি বলেন, বোর্ডের সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সৌরভের। ফলে বিসিসিআই তাঁকে পদচ্যুত করল কোথায়?

মামলাকারীর বক্তব্য ছিল, জয় শাহ নিজের পদে বহাল রয়েছেন। অথচ সৌরভকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরানো হয়েছে। এর পিছনে রাজনীতিও রয়েছে। যদিও প্রধান বিচারপতির কাছে নিজের বক্তব্যের সমর্থনে কোনও নথি দেখাতে পারেননি মামলাকারী। উল্লেখ্য, সৌরভ এখন রয়েছেন লন্ডনে। আদালতে তাঁর আইনজীবীর মারফত প্রাক্তন বিসিসিআইয়ের সভাপতি বক্তব্য সমস্যায় ফেলে দেয় মামলাকারীকে। শুনানি চলাকালীনই মামলার গ্রহণযোগ্যতা না থাকায় তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর ২৫ হাজার টাকা জরিমানাও ধার্য করে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+