প্রিন্স অব ক্যালকাটার মুকুটে নয়া পালক, ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রিন্স অব ক্যালকাটার মুকুটে নয়া পালক, ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় সৌরভকে। বিসিসিআই সভাপতি এএনআই-কে এই কথা জানান। তিনি বলেন, "এক জন বাঙালি হিসেবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছি আমি, ভাল লাগছে। পার্লামেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। ছয় মাস আগে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রত্যেক বছরই ওরা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে এবং আমি তা পেলাম (এই বছর)।"

প্রিন্স অব ক্যালকাটার মুকুটে নয়া পালক, ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

১৩ জুলাই সংবর্ধিত করা হয় সৌরভকে। ঠিক এই দিনই ২০ বছর আগে লর্ডসের মাঠে ভারতীয় দলের ঐতিহাসিক ন্যাট-ওয়েস্ট ট্রফি জয়ের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। লর্ডসের ব্যালকনি কেঁপে উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাপটে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বামহাতি ব্যাটসম্যান বলছিলেন, "ও! হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি দেখেছি। অনেক দিন হয়ে গেল তাই না? ২০ বছর আগে। ইংল্যান্ডকে তাদেরই মাঠে হারানোর অনুভূতির থেকে ভাল কিছু হতে পারে না। বর্তমান দল সেটা করছে। ওরা টি-২০ সিরিজ জিতেছে। ওডিআই সিরিজে এগিয়ে রয়েছে ওরা।"

যে ভাবে টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জিতেছে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি তা এক কথায় অনবদ্য। ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। লর্ডসে বৃহস্পতিবার জিতলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নেবে ভারত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাম হাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন, "ইংল্যান্ড সব সময়ে এমনটাই। সব সময়েই বোলারদের জন্য এখানে সুবিধা রয়েছে। প্রথম স্পেলে বুমরাহ এবং শামি অসাধারণ বোলিং করে ইংল্যান্ডের থেকে ম্যাচ দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে দশ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।"

এজবাস্টন টেস্টে হার দিয়ে ইংল্যান্ড সফর শুরু করলেও টি-২০ সিরিজ ভারত জিতেছে ২-১ ব্যবধানে। ওডিআই সিরিজে ভারতীয় দল এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। প্রিন্স অব ক্যালকাটা বলছিলেন, "খেলায় এমনটাই হয়। ইংল্যান্ডকে এর জন্য ক্রেডিট দিতেই হবে। ওই দিন নজির বিহীন ভাল খেলেছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৪০০ তাড়া করা সহজ বিষয় নয় এবং এটা সর্বাধিক রান তাড়া করাও। এই ভাবে টেস্ট সিরিজের ফলাফল ২-২ হয়। টি-২০ সিরিজ জিতেছে দল এবং ওডিআই সিরিজ জিতলে আমি মনে করি (এই সফর) সফল হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+