অ্যাওয়ে সিরিজে বাজিমাতের টিপস বিরাটকে, দিচ্ছেন সৌরভ
একটি ম্যাচে হার। কী করলে বদলাবে ভারতের টিম পারফরম্যান্স । টিপস সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
একটা সময় ছিল যখন ভারতকে ঘরের মাঠে বাঘ আর বিদেশের মাঠে কার্যত ইঁদুরের তকমা দেওয়া হত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সেই দীর্ঘদিনের জারি মিথ ভেঙে যায়। ভারত যে উপমহাদেশের বাইরেও নিজের জাদু দেখাতে পারে সেটাই দেখিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টে ভারতের হারের পর সকলেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে কোহলি এন্ড কোংয়ের ওপর। আসলে জয়ের সুযোগ থাকা সত্বেও ৭২ রানে টেস্ট হেরে যাওয়াটা কেউই মেনে নিতে পারেনি। তবে সৌরভ সেভাবে এখনই সামলোচনার তরবারিতে কাটতে রাজি নন বিরাটদের। তিনি বড় দাদা-র মত পরামর্শ দিয়েছেন।
অজিঙ্ক রাহানেকে প্রথম একাদশে না রাখায় সমালোচনা করেছে সব মহল। সৌরভের মতেও এটা ভুল সিদ্ধান্ত। আসলে বিরাটের দেখা উচিত ছিল বিদেশের মাটিতে কার কী পরিসংখ্যান। রোহিতের সাফল্যের হার বা তাঁর স্কিল নিশ্চয় প্রশংসাযোগ্য , কিন্তু বিদেশের মাটিতে রাহানে অনেক বেশি সফল ব্যাটসম্যান। সেই একই নিয়ম প্রযোজ্য শিখর ধাওয়ানের ক্ষেত্রেও। লোকেশ রাহুলও অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড বিদেশের মাটিতে খেলার জন্য।
এই কথাগুলি সৌরভ যে শুধু শুধু বলেলননি তা এঁদের পরিসংখ্যানে চোখ রাখলেই দেখা যাবে। ধাওয়ান বিদেশের মাটিতে একটি শতরান করেছেন। বিদেশে ১৫ টি টেস্টে রোহিতের গড় ২৫.১১। লোকেশ রাহুলের চারটি টেস্ট শতরান রয়েছে তার ৩ টি শতরান বিদেশের মাটিতে।

অজিঙ্ক রাহানের দেশের বাইরে দারুণ সফল তার রয়েছে ৬ টি শতরান ও ৯ টি অর্ধ শতরান। নিউল্যান্ডসে খারাপ পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের জন্য ছয় ব্যাটসম্যান নিয়ে দল সাজাচ্ছেন বিরাট। ফিরবেন রাহানেও।

সৌরভের পরামর্শ, 'রোহিত ও ধাওয়ানের উপর অনেকখানি ভরসা রাখছেন বিরাট। তাদের আরেকবার সুযোগ না দেওয়াটাও ঠিক হবে না। তবে যেভাবে টপ ও মিডল অর্ডার ভেঙে পড়েছিল, তাতে রাহানেকে ফেরানো খুব জরুরি।'












Click it and Unblock the Notifications