ধোনির সমালোচকদের একহাত নিয়ে সৌরভ যা বললেন
বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচে মন্থর ব্যাটিং ধোনির। ৫২ বল খেলে করেছিলেন মাত্র ২৮ রান। এরপরই মাহির ব্যাটিং নিয়ে তুমুল সমোলচনা শুরু হয়েছে। এবার ধোনির হয়ে ব্যাট ধরে সমালোচকদের একহাত নিলেন সৌরভ
বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচে মন্থর ব্যাটিং ধোনির। কঠিন পরিস্থিতিতে ৫২ বল খেলে করেছিলেন মাত্র ২৮ রান। এরপরই মাহির ব্যাটিং নিয়ে তুমুল সমোলচনা শুরু হয়েছে। এবার ধোনির হয়ে ব্যাট ধরে সমালোচকদের একহাত নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ধোনিকে নিয়ে সৌরভ যা বললেন-
ধোনির মতো ক্রিকেটারকে এক ম্যাচ খারাপ খেলা দিয়ে বিচার করা উচিত হবে না বলে স্পষ্ট মন্তব্য সৌরভের। মহারাজ বলেন, 'ধোনির অভিজ্ঞতা দলের সম্পদ। ব্যাটে একদিন খারাপ পারফর্ম্যান্স হতেই পারে। '

মাহিকে নিয়ে আশায় বুক বাঁধছেন মহারাজ
সৌরভ আরও বলেছেন, ' দিনের শেষে ধোনি গেমচেঞ্জার। সমালোচকদের ভুল প্রমাণ করে বিশ্বকাপে দ্রুত বড় রান হাঁকাবে মাহি।' এক্ষেত্রে সচিনের উল্টেপথে হেঁটে ধোনির পাশে দাঁড়ালেন মহারাজ। আফগানিস্তান ম্যাচে ধোনির মন্থর ইনিংস দেখে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন সচিন। আফগানিস্তান ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে ৩৪ ওভার ব্যাট করে মাত্র ১১৯ রান তুলতে পেরেছিল ভারত। স্পিনারদের বিরুদ্ধে ধোনি-কেদারদের এই মন্থর ব্যাটিং মন ভরায়নি বলে মন্তব্য করেন লিটল মাস্টার।

চলতি বিশ্বকাপে ধোনির ব্যাটে রান-
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা- ৪৬ বলে ৩৪ রান।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া- ২৭ বলে ১৪ রান
প্রতিপক্ষ পাকিস্তান-২ বলে ১ রান
প্রতিপক্ষ আফগানিস্তান- ৫২ বলে ২৮ রান












Click it and Unblock the Notifications