'আরও বড় কিছু করব', নিজের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

'আরও বড় কিছু করব', নিজের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যেওয়াটা এখন দিনের আলোর মতোই পরিস্কার। রাতারাতি কিছু পরিবর্তন না হলে রজার বিনি বসতে চলেছেন সৌরভের ছেড়ে যাওয়া চেয়ারে। যদিও কিছু রিপোর্ট থেকে এমনটাও জানা গিয়েছে সৌরভ বোর্ডের প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে চাইলেও বোর্ড থেকেই পর্যাপ্ত সমর্থন পাননি তিনি। এখনও সরকারী ভাবে সৌরভের বিসিসিআই থেকে সরে যাওয়ার কোনও খবর বাইরে না এলেও, সৌরভ জানিয়েছেন, 'অন্য কিছুটাতে মুভ করতে চান তিনি।'

আরও বড় কিছু করব, নিজের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌরভের

কলকাতায় একটি ইভেন্টে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, "আমি এক জন প্রশাসক, অন্য কিছুতে হয়তো মুভ করবো। জীবনে আপনি যা কিছুই করে নিন, সেরা দিন ছিল তখনই যখV ভারতের হয়ে খেলতাম। বিসিসিআই-এর সভাপতির সভাপতি হয়েছি আমি, আরও বড় কিছু হয়তো করবো এর পর, সারা জীবন আপনি খেলোয়াড় থাকা যায় না, সারা জীবন প্রশাসক থাকা যায় না। দু'টো দায়িত্ব পালন করতে পারাটা বড় বিষয়।" তাঁর আরও সংযোজন, "এক দিনেই আপনি অম্বানি বা নরেন্দ্র মোদী হতে পারবেন না। ওই পর্যায়ে পৌঁছতে হলে আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করতে হবে।"

ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথাই এ দিন উঠে এসেছে সৌরভের মুখে। তিনি বলেছেন, "এক দিনের দল থেকে যখন রাহুল (দ্রাবিড়) প্রায় বাদ পড়ে যাচ্ছিল আমি তখন ওর সমর্থনে দাঁড়িয়েছিলাম। দল নির্বাচনের ক্ষেত্রে ওদের পরামর্শ নিতাম আমি। দলের মধ্যে এই বিষয়গুলো চোখ এড়িয়ে যেত না। আমি যত রান করেছি শুধু সেটাই নয়, মানুষ অন্যান্য বিষয়গুলোও মনে রেখেছে। এটাই হল সেইগুলো যা আপনি দলের অধিনায়ক হয়ে করে থাকেন।"

বিসিসিআই-এর সভাপতি পদে নির্বাচনের জন্য নিজের মনোনয়ন জমা দিয়েছেন রজার বিনিে এবং খুব সম্ভবত বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছেন তিনি। সৌরভ ্বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সরে এলেও নিজের চেয়ারে বহাল থাকছেন সচিব জয় শাহ। অমিত শাহের পুত্র শুধু বিসিসিআই-এর সচিবই থাকছেন না তিনি আবার এশিয়া ক্রিকেট কাউন্সের সভাপতিও। আরও একাধিক পরিবর্তন হতে চলেছে বিসিসিআই-এর অন্দরে। তবে সেগুলিতে নতুন মুখের আধিক্য নেই। শুধু চেয়ার বদল হতে পারেএই যা। ১৮ অক্টোবর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা রয়েছে, সেদিনই এই নির্বাচন হওয়ার কথা। মনে করা হচ্ছিল বিসিসিআই থেকে সরে এসে আইসিসি'র চেয়ারম্যানের পদে লড়াই চালাবেন এমনটা আশা করা হয়েছিল। টি-২০ বিশ্বকাপের ফাইনালের দিন বিসিসিআই-এর নির্বাচন। তবে, সেখানের বোর্ড সমর্থন করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+