'পরিবর্তন আনার জন্য ১০ মাস যথেষ্ট', বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

২৩ অক্টোবর বিসিসিআই-র সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বড় একটা দায়িত্ব নেওয়ার আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব প্রিয়-অপ্রিয় প্রশ্নের উত্তর সোজা ব্যাটেই দিয়েছেন বাংলার সহারাজ।

২৩ অক্টোবর বিসিসিআই-র সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বড় একটা দায়িত্ব নেওয়ার আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব প্রিয়-অপ্রিয় প্রশ্নের উত্তর সোজা ব্যাটেই দিয়েছেন বাংলার সহারাজ।

দশ মাস যথেষ্ট

দশ মাস যথেষ্ট

দুর্নীতির জেরে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা বিসিসিআই-কে চাঙা করাই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি হিসেবে কার্যপদ্ধতি পরিচালনার জন্য মাত্র দশ মাস সময় পাবেন মহারাজ। সেই সময় তাঁর জন্য যথেষ্ট বলেই দাবি করেছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

ড্যামেজ কন্ট্রোল

ড্যামেজ কন্ট্রোল

বিসিসিআই-র দায়িত্ব হাতে নিয়েই সংস্থার ড্যামেজ কন্ট্রোল করা তাঁর প্রথম কাজ হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুর ক-মাস তিনি বিসিসিআই-কে নিজের মতো করে তৈরি করতে চান বলে জানিয়েছেন বাংলার মহারাজ।

ভারতীয় ক্রিকেটকে সেবা করবেন

ভারতীয় ক্রিকেটকে সেবা করবেন

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈরিতা কারও অজানা হয়। সে ব্যাপারে প্রশ্ন করা হলে মহারাজ বলেন, ব্যক্তিগত এজেন্ডা নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছা তাঁর নেই। ভারতীয় ক্রিকেটকে সেবা করাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজনীতি প্রসঙ্গে

রাজনীতি প্রসঙ্গে

অনেকের মতে, বকলমে বিজেপি শিবিরের সমর্থনে বিসিসিআই-র সভাপতি হয়ে নিজের রাজনৈতিক জীবন সূচনার আশ্বাস দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে সম্ভবনা উড়িয়ে দিয়েছেন মহারাজ। সাফ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের উন্নতিই তাঁর লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+