দেশে গোলাপি বলের ফর্ম্যাট ছড়িয়ে দিতে বদ্ধপরিকর সৌরভ, টেস্টে মার্কেটিং চান কোহলি

দেশে গোলাপি বলের ফর্ম্যাট ছড়িয়ে দিতে বদ্ধপরিকর সৌরভ, টেস্টে মার্কেটিং চান কোহলি

শুধু কলকাতা নয়, দেশের যে প্রান্তেই গোলাপি বলের টেস্ট হোক, মানুষ তাতে সাড়া দেবেন বলেই বিশ্বাস করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন-রাতের ফর্ম্যাট, টেস্ট ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করবে বলেও দাবি মহারাজের। অন্যদিকে, ওয়ান ডে ও টি-টোয়েন্টির মতো টেস্টের জনপ্রিয়তা বাড়াতে এই ফর্ম্যাটেও মার্কেটিং চান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

জ্যাম প্যাকড ইডেন

জ্যাম প্যাকড ইডেন

দেশের প্রথম গোলাপি বলে টেস্টের আসর বসেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের শহরে এই টেস্টকে ঘিরে প্রচার এমন দুর্দান্ত হয় যে ম্যাচের প্রথম চার দিনের টিকিট শেষ হয়ে যায়। ভারত ও বাংলাদেশের মধ্যেকার এই টেস্ট ম্যাচ প্রথম তিন দিনে শেষ হয়ে গেলেও স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না।

দিন-রাতে মজে সৌরভ

দিন-রাতে মজে সৌরভ

গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতার মানুষের উন্মাদনা দেখে মুগ্ধ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, এভাবেই সম্ভব। মহারাজের কথায়, যখন ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাট এসেছিল, অনেকের তা মেনে নিতে সমস্যা হয়েছিল। এখন সেটাই দেশের সবচেয়ে বড় ফর্ম্যাট। একই ভাবে দিন-রাতের টেস্টও দেশে জনপ্রিয় হবে বলে বিশ্বাস করেন বিসিসিআই সভাপতি। কলকাতার পাশাপাশি মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, পাঞ্জাব সহ দেশের সব প্রান্তে এই ফর্ম্য়াট ছড়িয়ে দিতে তিনি বদ্ধপরিকর বলে জানালেন সৌরভ।

কাজ সেরে টেস্ট

কাজ সেরে টেস্ট

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, দর্শকদের ছাড়া ক্রিকেট খেলা সম্ভব নয়। সন্ধ্যের দিকে টেস্ট হলে মানুষ নিজের কাজ সেরে, অফিস ফেরত মাঠে আসে খেলা দেখতে পারবেন। তাতেই টেস্টের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে বলেও মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের ইডেন

সৌরভের ইডেন

গোলাপি বলের টেস্ট ঘিরে কলকাতায় উন্মদনা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ইডেন গার্ডেন্স বরাবরই আবেগ প্রবণ। ২০০১ সালের ঐতিহাসিক ভারত-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিনে এই মাঠে এক লক্ষের বেশি দর্শক এসেছিলেন বলে স্মরণ করেছেন সৌরভ।

মার্কেটিং চান কোহলি

মার্কেটিং চান কোহলি

শুধু দিন-রাতের ফর্ম্যাটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটের প্রতি মানুষকে টানা যাবে, তেমনটা মনে করেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, টি-টোয়েন্টি, ওয়ান ডে ক্রিকেটের মতো টেস্টেরও মার্কেটিং প্রয়োজন। একই ভাবে টেস্টের জন্য দেশে স্থায়ী মাঠ ও ক্যালেন্ডার বানানো উচিত বলেও মনে করেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+