ঘুরে গেলেন দাদা, স্মিথের পাশে দাঁড়িয়ে যা বললেন সৌরভ
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার বল বিতর্ক কাণ্ডে স্টিভ স্মিথের পাশেই দাঁড়ালেন
স্টিভ স্মিথ, ব্যানক্রফট, ওয়ার্নার সকলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি মাথা পেতে নিয়েছেন।

এই অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার বল বিতর্ক কাণ্ডে স্টিভ স্মিথের পাশেই দাঁড়ালেন।
যদিও এর আগে এটাকে স্মিথের বোকামি বলেছিলেন। তবে এখন তিনি বিশ্বাস করেন কেপটাউন টেস্টে যা হয়েছে, সেটাকে প্রতারণা বলা চলে না।

তিনি বললেন, 'স্টিভ স্মিথের সঙ্গে যা হয়েছে, সেই ব্যাপারে আমি সমব্যথী। ও একজন অসাধারণ ক্রিকেটার। আশা করি, খুব তাড়াতাড়ি ও ফিরে আসবে। অস্ট্রেলিয়ার হয়ে রানও করবে। কারণ আমি মনে করি না যে ও কোনও প্রতারণা করেছে।'












Click it and Unblock the Notifications