Sourav Ganguly:‘ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে’, দিল্লি দলের শিবিরে দাদার ভোকাল টনিক, দেখুন ভিডিও

ক্রিকেটার জীবেনে মন্ত্র বলতে দাদার কাছে ছিল জিতে ফিরে আসা। খাদের কিনাড়া থেকে বার বার নিজে যেমন ফিরে এসেছেন, যে দলকে নেতৃত্ব দিয়েছেন তাকেও ফিরিয়ে এনেছেন। হতাশা কোনও দিনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে গ্রাস করতে পারেনি। আগামী মরসুমে দিল্লি ক্যাপিটালসকে সাফল্য এনে দিতে কাজ শুরু করে দিলেন মহারাজ।

ক্রিকেটার জীবনে সতীর্থদের মধ্যে উজার করে দিতেন নিজের হার না মানা মনোভাব। অধি‌নায়ক থেকে মেন্টর হয়ে ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসেছেন, বয়স বেড়েছে কিন্তু আগ্রাসী মানসিকতা এবং ফিরে আসার সংকল্প বদলাননি মহারাজ। আইপিএলে শেষ মরসুমটা একেবারেই ভালো যায়নি দিল্লি ক্যাপিটালসের। এবার থেকে আগে থেকেই শুরু হয়ে গেল দাদার ক্লাস।

দাদা

শেষ মরসুমের হতাশা ঝেড়ে ফেলে ২০২৪ সালে ঘুড়ে দাঁড়াতে মরিয়া দাদার দল। আগামী মরসুমে যাতে এমন দুরবস্থা না হয়, সে জন্য এখন থেকেই উদ্যোগী দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। শনিবার থেকে শুরু হয়েছে দিল্লির পুরুষ এবং মহিলা আইপিএল দলের প্রাক মরসুম শিবির। মাঠের ক্লাস শুরুর আগে ভোকাল টনিক দিলেন ক্রিকেটারদের।

দিল্লি দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার সময় সৌরভ বলেন, ''আমাদের হাতে এখনও ছ'মাস সময় রয়েছে। তোমাদের সব কিছু দেব আমরা। পরের বছর শক্তিশালী দল হিসাবে ফিরে আসার জন্য সব রকম সাহায্য পাবে তোমরা। আগের বছর আমাদের সব কিছু ঠিক মতো হয়নি। অনেক ভুল হয়েছিল। তার মূল্য দিতে হয়েছে আমাদের। প্রচুর ম্যাচ হারতে হয়েছে।'


কীভাবে আবার ঘুড়ে দাঁড়ানো যাবে? সেই উপায়ও ছাত্রদের প্রাক মরসুম শিবিরেই বলে দিলেন দাদা। সৌরভের কথায়, 'এক মাত্র কঠোর পরিশ্রম তোমাদের পরের পর্যায়ে নিয়ে যেতে পারে। অনুশীলনের সম্পূর্ণ সময় নিজেদের উন্নত করতে ব্যবহার কর। হাতে যে সময়টা রয়েছে, সেটা আমাদের কাজে লাগাতেই হবে।''

বলা হয় ব্যর্থতাই সাফল্যের ভিত গড়ে দেয়। সৌরভের কথায় সেই প্রসঙ্গও উঠে আসেন। দাদা বলে‌ন, 'ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। পরের আইপিএলে শক্তিশালী দল হিসাবে প্রমাণ করতে হবে। পরাজয়ের মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু উন্নতি করতে না পারলে, আরও ভাল খেলতে না পারলে সমস্যায় পড়তে হবে।'

দাদা

২০২৩ সালের আইপিএলেু লিগ পর্বে ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল দিল্লি। গতবার দিল্লি দলে ডাগ আউট ছিল তারকা খচিত। তবে এবারা ডাগ আউটে সংখ্যা কমবে। দাদার হাতেই দলের সম্পূর্ণ চাবিকাঠি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+