অশ্বিন ইস্যুতে বিতর্কের আগুনে ঘি ঢাললেন সৌরভ, মহারাজের নিশানায় দ্রাবিড়-রোহিত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের তুলোধোনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ।

ওভালের সুইং নির্ভর কন্ডিশনে চার সিমার এবং এক স্পিনারে আক্রমণ সাজিয়েছে ভারত। এক স্পিনার হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। বাইরে বসে থাকতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের মত সেরার সেরা স্পিনারকে। আইসিসির বোলারদের ক্রম তালিকায় সবার প্রথমে রয়েছেন তিনি। আর তাঁকেই বাদ দিয়েছে ভারতীয় দল। যা দেখে অনেকেই ভারতীয় টিম ম্যানেজেমেন্টের সমালোচনা করেছেন।

১

অশ্বিন বাদ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন মহারাজ। রবীন্দ্র জাদেজা ফেরার পর ধারাভাষ্যকার সৌরভকে বলতে শোনা গেল, 'কে বলল সবুজ পিচে অফ স্পিনারকে খেলানো যায় না? বাঁ হাতি ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজার বিপক্ষে নাথান লিয়ন কীরকম বল করল দেখুন। টেস্ট ক্রিকেটে ওর চারশোর বেশি উইকেট আছে। এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যানকেই ফেরাল ও। বলটা যেমন টার্ন করেছে তেমনই বাউন্স ছিল।'

একই সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক উল্লেখ করেছেন, 'রবিচন্দ্রন অশ্বিনের মতো একজন ম্যাচ উইনারকে দলে না রেখে ভারত ভুল করেছে। অশ্বিনকে খেলালে ভালই হত, কারণ অন্য দিক থেকে জাদেজা সাপোর্ট পাচ্ছে না। জাদেজা একদিক থেকে চাপ তৈরি করে রাখছে ঠিকই কিন্তু অ্য প্রান্ত থেকে কেউ রানের গতি আটকে রাখতে পারছে না।'

২

অজি স্পিনার লিয়নের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সৌরভ বলেন, 'মনে রাখতে হবে, লিয়ান স্রেফ উপমহাদেশে উইকেট নেয় না। ও অস্ট্রেলিয়াতেও ভালো বল করে এবং নিয়মিত উইকেট পায়। ওঁর সিম পজিশন দুর্ধর্ষ। হালকা বাউন্স ছিল আর টার্ন-ও নিল। পিচে ঘাস থাকলে বল গ্রিপ করেনা, এমনটা নয়। আমার কাছে ও অন্যতম সেরা স্পিনার।'

৩

শুধু সৌরভ নন অশ্বিনকে প্রথম একাদশে জায়গা না দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজেন্টের সিদ্ধান্ত নিয়ে সরব হন প্রাক্তনীরা। যদিও অশ্বিনকে না খেলানো নিয়ে নিজেদের মতো করে সাফাই দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
টিম ইন্ডিয়ার দলের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, 'অশ্বিনের মতো চ্যাম্পিয়ন স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখা খুবই কঠিন কাজ। কিন্তু সকালের আবহাওয়া দেখে ভেবেছিলাম একজন বাড়তি পেসার রাখলে কাজে দেবে। অতীতেও এই সিদ্ধান্ত কাজে দিয়েছে। পেসাররা ভালই বল করেছে।'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+