Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনে সৌরভ-স্টিভ টস বিতর্কের রহস্য ফাঁস মহারাজের, সেরা ভারত অধিনায়কের নাম বললেন শেহওয়াগ

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহওয়াগের ওপেনিং জুটির ধামাকায় জমজমাট কৌন বনেগা ক্রোড়পতির শানদার শুক্রবার এপিসোড। সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ-সহ বিভিন্ন সময় মানুষের পাশে থেকে নানা সমাজসেবামূলক কাজকর্ম চালায়। পুলওয়ামার নিহত শহিদদের সন্তানদের বিনা খরচে শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানো হয়। সৌরভ ও বীরু তাঁদের ফাউন্ডেশনের জন্য খেললেন কেবিসি। অমিতাভ বচ্চনের কম্পিউটারজির প্রশ্নবাণ সামলানোর ফাঁকে জমাটি আড্ডায় উঠে এল নানা অজানা কথা।

টসে দেরির রহস্য ফাঁস

এই অনুষ্ঠানে আসার জন্য সৌরভ ও শেহওয়াগকে অমিতাভ বচ্চন ধন্যবাদ জানালে সৌরভ বলেন, বচ্চন সাব ডেকেছেন শুনলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ছুটে আসব। সকলেই জানেন, সৌরভ নিজে বচ্চনের কত বড় ভক্ত। এরপরই বচ্চন তোলেন ২০০১ সালে ইডেন টেস্টে স্টিভ ওয়াকে অপেক্ষা করানোর প্রসঙ্গ। সৌরভ এই রহস্য ফাঁস করে বলেন, আমি টস করতে যাওয়ার সময় ব্লেজার খুঁজে পাচ্ছিলাম না। টিম ম্যানেজার টস করতে যাওয়ার তাড়া দিচ্ছিলেন। ব্লেজার খুঁজতে গিয়েই দেরি হয়েছিল। অন্যের ব্লেজার নিয়ে যাওয়ার আগে স্টিভ ওয়া পিচের কাছে পৌঁছে গিয়েছিলেন। তাঁর দল তখন অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল। তাই টসের জন্য অপেক্ষা করতে করতে রেগে গিয়েছিলেন। ওই টেস্ট আমরা জিতি। ফলে টসে দেরিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিজয়রথ যেহেতু থামানো গিয়েছিল তাই সংস্কারের বশে পরের টেস্টেও স্টিভকে টসের জন্য অপেক্ষা করিয়েছিলেন বলে দাবি সৌরভের।

লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো

লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো

ওঠে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ঘোষণা। জয়ের পর ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানো দেখে হাততালি দিয়ে ওঠেন। জার্সি খুলে ওড়ানোর সময় সৌরভ কী বলেছিলেন সে সম্পর্কে বিগ বি জানতে চাইলে মহারাজ বলেন, পরে বলব। অমিতাভ তখন বলেন, আমি আন্দাজ করতে পেরেছি। তবে যেটা বলেছিলেন সেটা ঠিকই বলেছিলেন। অমিতাভ আরও বলেন, ধারাভাষ্য শুনতে গিয়ে দেখি বিদেশিদের কথাই বারবার বলা হয়। অথচ সৌরভ যখনই থাকেন তখন তিনি আমাদের দেশের ক্রিকেটারদের কথাই বলেন, এটা ভালো লাগে। শেহওয়াগ তখন বলেন, হিন্দি কমেন্ট্রি শুনবেন, আমরা বিদেশিদের নামই নিই না! উল্লেখ্য, অ্যান্ড্রু ফ্লিন্টফরা এ দেশে সিরিজ ড্র করে জার্সি উড়িয়েছিলেন, ইংল্যান্ডকে ক্রিকেটের মক্কাতেই পরাস্ত করে পাল্টা দিয়েছিলেন মহারাজ।

অবাধ্য বীরু!

সৌরভ অমিতাভকে বারবার মজা করে বলছিলেন, শেহওয়াগের কথায় একদম ভরসা করবেন না। এ প্রসঙ্গে ন্যাটওয়েস্ট ফাইনালের মজার অভিজ্ঞতার কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি বলেন, আমরা দুজনেই ওপেন করতে নামি। তার আগে কয়েকটা ফাইনালে হারায় এই ফাইনালটা জেপ্রথম ৮ ওভারে ভালো রানও ওঠে। রনি ইরানি বল করতে এলে শেহওয়াগকে ঝুঁকি নিতে বারণ করি। সম্মতি দিয়ে পরের বলই মিড অনের উপর দিয়ে চার মারেন। আবার বলি একটা চার এসে গিয়েছে তুলে শট মারার দরকার নেই। ফের সম্মতি জানিয়েও পরের বল মিড অফ দিয়ে মাঠের বাইরে। তৃতীয় বলের আগে গিয়েও তাঁকে ফের এক কথা বলেও লাভ হয়নি। এরপর তাঁকে আর কিছু বলিইনি। পরের দুটো বলেও চার মেরে শেষ বল হয়তো আমার কথা রাখার জন্য ডিফেন্স করেছিলেন। পাকিস্তানের মুলতান টেস্টে শেহওয়াগ প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। সেই টেস্টে লাঞ্চের সময়ও সৌরভকে শেহওয়াগ বলেছিলেন ছক্কা মেরেই ডাবল এবং ছক্কা মেরেই ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। সৌরভের কথায়, এমনটা শেহওয়াগের পক্ষে সম্ভব হলেও আমাদের পক্ষে সম্ভব নয়। শেহওয়াগ ব্যাটিংয়ের সময় গুনগুন করে গান গাইছিলেন। তা শুনে কামরান আকমল-সহ পাকিস্তানের দুই ক্রিকেটার যে কিশোর কুমারের গান শুনতে চেয়েছিলেন সে কথাও জানিয়েছেন বীরু।

সৌরভই সেরা

সৌরভই সেরা

বীরেন্দ্র শেহওয়াগ বলেন, আমি যত অধিনায়কের নেতৃত্বে খেলেছি তার মধ্যে দাদাই সেরা। নিজে হাতে দল তৈরি করেছিলেন। অনেক ক্রিকেটারের কেরিয়ার গড়ে দিয়েছেন। আগে আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট জিততে পারতাম না। দাদার অধিনায়কত্বে টেস্ট জেতা, সিরিজ ড্র করতে আমরা শুরু করি। সৌরভের চোখ পিটপিট করে ছক্কা মারার ক্ষমতার কথা শেহওয়াগ তুললে সৌরভ বলেন, তখন কন্টাক্ট লেন্স পরে খেলতাম। বোলার বল করার সময় যাতে অসুবিধা না হয় তাই এভাবেই লেন্সটা ঠিকঠাক করে রাখতাম।

মহারাজ যখন সঞ্চালক

সৌরভ এর আগে বাংলায় কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান করেছেন। বললেন, ওই অনুষ্ঠানের আগে তিনি বিগ বি-র ভিডিওগুলিই দেখতেন। তাঁর জন্যই কেবিসি দেখা। এই এপিসোডেও কিছুক্ষণ সঞ্চালনা করেন। হট সিটে বসেন অমিতাভ, বীরুই ছিলেন একমাত্র অপশন। কোন ক্রিকেটারের সেরা শট কোনটি সেটা জানতে চান সৌরভ। সচিনের স্ট্রেট ড্রাইভের প্রশংসা করেন বিগ বি। শেহওয়াগের আপার কাট তাঁর পছন্দ। ধোনির হেলিকপ্টার শটের সঙ্গেও ভালোই পরিচিত বচ্চন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফ ড্রাইভও অতুলনীয় বলে জানান অমিতাভ। তিনি বলেন, একটা সময় খেলা দেখা বন্ধ করেছিলাম। দেখলেই ভারত হারত। অথচ না দেখলে জিতত। তাই রেজাল্ট পরে জেনে নিতাম। সেটা শুনে বীরু জানতে চান, এটা কখন হয়েছে? কখন আমরা এতটা খারাপ খেলেছি? খেলার ফাঁকে কথাবার্তায় সময় নষ্টে চিন্তিত ছিলেন বীরু। হলও তাই। তাঁরা ২৫ লক্ষ টাকা জেতার পরই খেলা শেষের ঘণ্টা বেজে যায়। শেষ প্রশ্নের দামি জবাব বীরুই দেন। প্রশ্ন ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় আজাদ হিন্দ রেডিও চালু করেছিলেন? সৌরভ ভাবছিলেন জাপান। বীরু উত্তর দেন জার্মানি। সেটাই ছিল সঠিক উত্তর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+