সৌরভ মায়ের জন্মদিন পালন করলেন হাসপাতালেই, ফেসবুকে আবেগঘন বার্তা, কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?

Sourav Ganguly: প্রতি বছরের সঙ্গে এবার কিছুটা আলাদা পরিস্থিতি। বরাবর মায়ের জন্মদিন বাড়িতেই পালন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার সপ্তাহ দুয়েকের বেশি মা ভর্তি হাসপাতালে।

আজ রত্নগর্ভা নিরূপা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন হাসপাতালেই পালন করলেন মহারাজ। মা কেক কাটতেই তাঁকে কেক খাইয়ে দিলেন সৌরভ।

Sourav Ganguly: সৌরভ মায়ের জন্মদিন পালন করলেন হাসপাতালেই

শহরে থাকলে প্রতিদিনই মাকে দেখতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন সৌরভ। আজ ছিল বিশেষ দিন। মায়ের জন্মদিন। সৌরভ বেশ কয়েক বছর আগের একটি ছবি পোস্ট করে লেখেন, আমাদের পরিবারের হৃদস্পন্দন মাকে শুভ জন্মদিন! আপনার ভালোবাসা আমাদের বাড়িকে আনন্দ ও উদ্দীপনায় ভরিয়ে রাখে।

এরপর হাসপাতালে গিয়ে মায়ের জন্মদিন ঘরোয়াভাবেই সেলিব্রেট করেন। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর বাল্যবন্ধু সঞ্জয় দাস, আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য-সহ গঙ্গোপাধ্যায় পরিবারের কয়েকজন। ছিলেন চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের কর্মীরাও। ছেলের এই আয়োজনে প্রথমে অবাক হয়ে যান নিরূপাদেবী।

সকলের আবদার মেনে সুগার ফ্রি কেক হাসিমুখেই কাটেন নিরূপা গঙ্গোপাধ্যায়। এরপর মাকে জন্মদিনের কেক খাইয়ে দেন সৌরভ। হাসপাতালে দীর্ঘদিন ধরে রয়েছেন। ফলে কয়েক মিনিটের এই আয়োজনে মনটাও আজ জন্মদিনে ভালো হয়ে গেল নিরূপাদেবীর।

বাড়িতেই শারীরিক অস্বস্তি বোধ করায় ইসিজি রিপোর্ট দেখে নিরূপা গঙ্গোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুই ছেলে স্নেহাশিস ও সৌরভ নিয়মিত মায়ের কাছে যাচ্ছেন। জানা গিয়েছিল, হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। বেড়ে গিয়েছিল ক্রিয়েটিনিন। হার্টেও সমস্যা ছিল বলে জানতে পারেন চিকিৎসকরা।

প্রথমে ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে আনা হয়। হিমোগ্লোবিন কমার কারণ জানতে এন্ডোস্কোপি করার সিদ্ধান্তও নেন চিকিৎসকরা। হিমোগ্লোবিন ও ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে আসার পর অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, হার্টে দুটি ব্লকেজ রয়েছে। স্টেন্ট বসাতে হবে।

এমনিতে নিরূপাদেবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। আগামী সপ্তাহে তাঁর স্টেন্ট বসানো হতে পারে বলে জানা গিয়েছে। তার আগে তাঁকে কয়েকদিনের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হতে পারে বলে খবর। সেক্ষেত্রে বাড়িতে কয়েকদিন কাটিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য।

এদিকে, আগামী ২১ ফেব্রুয়ারি সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের বিবাহবার্ষিকী। সরস্বতী পুজোর পর ডোনার লন্ডনে মেয়ে সানার কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরূপাদেবী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লন্ডন সফর বাতিল করেন ডোনা। দীক্ষামঞ্জরীর পুজোর ফাঁকে তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে সে কথা জানিয়ে বলেন, আমরা সকলেই প্রার্থনা করছি মা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+