Sourav Ganguly Birthday: নিরাপত্তা ছাড়াই রাতে পাকিস্তানের রাস্তায় সৌরভ! জন্মদিনে দাদাগিগির অজানা গল্প

মাঠে তিনি বরাবরই সাহসী, টিম ইন্ডিয়ায় এনেছেন আগ্রাসী ক্রিকেটের ছোঁয়া। ভারতীয় ক্রিকেটে রেনেশাঁ হয়েছিল তাঁরই নেতৃত্বে। মাঠে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের দিশা দেখান দাদা। ঘরের মাঠ হোক বা বিদেশের মাঠ, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক। লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখান।

অপরাজিত অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে দিয়ে চমক দেন। নটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পরে ব্রিটিশদের ডেরায় দাদাগিরির সেই দৃশ্য এখনও ভারতীয় ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। শুধু কি মাঠে? মাঠের বাইরেও দাদা কিন্তু সমান সাহসী। জন্মদিনে দাদার সাহসের এমনই এক গল্প তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সৌরভ

সালটা ২০০৪ পাকিস্তান সফরে গেছে ভারতীয় দল। এরআগেও পাকিস্তান সফরে গিয়েছে ভারত। কিন্তু ২০০৪ এর পাকিস্তান সফর ছিল সম্পূর্ণ আলাদা। দুই দেশের কূটনৈতিক লড়াইয়ের মধ্যেই ভারতের পাক সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমানবন্দরের পা দেওয়ার পর থেকেই নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হয় ভারতীয় দলকে। এমনকি হোটেলের বাইরে আসারও কোনো রকম সুযোগ ছিল না ভারতীয় ক্রিকেটারদের।

নিরাপত্তার কঠোর ব্যবস্থা ছিল সচিন-সৌরভদের জন্য। কিন্তু এই সফরেই সৌরভ ঘটিয়েছিলেন অসীম সাহসের কীর্তি। একদিনের সিরিজ জেতার পরে টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। ফলে একটা ম্যাচে তাকে বাইরে থাকতে হয়। লাহোর বরাবরই মোগলাই খানা এবং কাবাবের জন্য বিখ্যাত।

সৌরভ

একদিন রাতে সৌরভের ইচ্ছা হয় লাহোরের বিখ্যাত কাবাব খাওয়ার কিন্তু হোটেলের বাইরে যাওয়ার কোনরকম সুযোগ নেই নিরাপত্তার জন্য। তবে মহারাজের শখ বলে কথা। তাই সৌরভ ঠিক করলেন একাই বেরোবেন। সেই সময় হোটেলে সৌরভের সঙ্গে দেখা হয়ে যায় পাকিস্তান সফরে যাওয়া কলকাতার তাঁর কিছু বন্ধু এবং পরিচিতদের সঙ্গে। পরিকল্পনা করেন তারা একসঙ্গে মিলে একটি বিখ্যাত রেস্তোরাঁতে কাবাব খেতে যাবেন।

কিন্তু ভারত অধিনায়ক হোটেল থেকে বেরোবেন কীভাবে? দরজায় কড়া নিরাপত্তা। দলের ম্যানেজার রত্নকর শেঠিকে জানিয়ে হোটেলের পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়েন সৌরভ। পৌঁছে যান বন্ধুদের সঙ্গে রেস্তোঁরাতে। কিন্তু সেখানে বেশ কয়েকজন তাকে চিনতে পারেন। একজন বলে ওঠেন আপনি আপনি সৌরভ না? কিন্তু দাদা সম্পূর্ণ অস্বীকার করেন তিনি ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ

তবে শেষ রক্ষা হয়নি। নৈশভোজের শেষ লগ্নে এসে ধরা পড়ে যান সৌরভ। সেই সময় হোটেলে উপস্থিত ছিলেন এক ভারতীয় সাংবাদিক তিনি সৌরভকে চিনতে পারেন। সেই সাংবাদিকের সঙ্গে ছিলেন তৎকালীন এক কেন্দ্রীয় মন্ত্রীও। মুহূর্তের মধ্যে খবর রটে যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় রেস্তোরাঁতে খাবার খেতে এসছেন ফলে ভিড় জমে যায় রাস্তায়।

খবর পেয়ে ছুটে আসে পুলিশও। তারা কোনরকমে একটি বাইকে করে ভারত অধিনায়ককে হোটেল পৌছে দেন সুরক্ষিতভাবে। পাকিস্তানের রাস্তায় রাতে নিরাপত্তা ছাড়া বেরিয়ে পড়া, সৌরভ বলেই সম্ভব এমন দাদাগিরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+