আইপিএলে অর্জুনের অভিষেকে শুভেচ্ছা সৌরভের, টুইটে কী বার্তা দিলেন দাদা ?
আইপিএলে অভিষেক অর্জুন তেন্ডুলকারের। সচিন পুত্রের অভিষেক ঘিরে শুভেচ্ছা জোয়ার সোশ্যাল মিডিয়ায়। সৌরভ থেকে হরভজন সিং প্রত্যেকেই টুইট করে অর্জুনকে আইপিএল অভিষেকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
প্রিয় ছোট বাবুর ছেলে আইপিএল অভিষেকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দাদি। প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, 'আমি অত্যন্ত খুশি মুম্বইয়ের হয়ে অর্জুনকে আইপিএল খেলতে দেখে। আশা করছি চ্যাম্পিয়ন বাবাও গর্বিত হবে। আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি।'

So happy to see Arjun play for mumbai .. The champion dad must be so proud .. wish him all the best @sachin_rt
— Sourav Ganguly (@SGanguly99) April 16, 2023
টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লিখেছেন, 'অর্জুন তেন্ডুলকরের জন্য শুভকামনা রইল। সচিন এবং তার পরিবারের জন্য আজ অত্যন্ত গর্বের দিন। মুম্বইয়ের জার্সিতে এগিয়ে যাক অর্জুন তেন্ডুলকর, শুভকামনা থাকল।'
Good luck Arjun Tendulkar .. what a proud moment for paji and family and for us as well @sachin_rt Have seen him growing up with this dream of wearing @mipaltan jersey .. Go well Arjun ❤️
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 16, 2023
পাশাপাশি টুইট করেছেন সুরেশ রায়না, রোহিত শর্মার হাত থেকে অর্জুনের ক্যাপ নেওয়ার ছবি পোস্ট করে রায়না লিখেছেন' অর্জুন তেন্ডুলকরকে অনেক অনেক শুভেচ্ছা আইপিএলে অভিষেকের জন্য। আশা করছি ও নিজের প্রতিভা নিজের পথেই দেখাতে সক্ষম হবে।'
Congratulations to Arjun Tendulkar on his debut match today! Best of luck to him as he steps onto the field, showcasing his skills and carving his own path. 🙌#KKRvsMI pic.twitter.com/0QmkrrD40H
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 16, 2023
অর্জুনের আইপিএল অভিষেকের পরেই পিতা পুত্রের এক দারুণ যুগলবন্দি তৈরি হয়েছে ক্রিকেট মাঠে। এই প্রথমবার দেখা গেল বিরল দৃশ্য। যেখানে বাবা ডাগ উঠে বসে রয়েছেন আর ছেলে মাঠে পারফর্ম করছেন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে গুচ্ছগুচ্ছ নতুন তথ্য।
Sachin Tendulkar giving cap to Rohit Sharma.
— ANSHUMAN🚩 (@AvengerReturns) April 16, 2023
Rohit Sharma giving cap to Arjun Tendulkar.
Circle of Life. ❤️ pic.twitter.com/nNjKRgyn66
২০০৯ সালে আইপিএলের প্রথম ম্যাচে সচিন তেন্ডুলকর মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে কেকেআরের বিরুদ্ধে বল হাতে পাঁচ রান দিয়েছিলেন। ২০২৩ সালে সচিন পুত্র কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভার বল করে খরচ করলেন মাত্র পাঁচ রান।
ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মার অভিষেকের সময় ক্যাপ তুলে দেন সচিন তেন্ডুলকর । একইভাবে ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটল রবিবার ওয়াংখেড়েতে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সচিন পুত্রের অভিষেকে ক্যাপ তুলে দিলেন রোহিত শর্মা।
•77L live watching during Virat Kohli Fifty.
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 (@Hydrogen_45) April 16, 2023
•85L live watching for Arjun Tendulkar Debut.
Arjun Tendulkar is more popular & famous than fluke Virat Kohli.@ImRo45 made the right choice ! pic.twitter.com/TYRMb2octz
একে রবিবার তার উপর ডবল হেডার, সেই সঙ্গে আইপিএলে মঞ্চে অর্জুন তেন্ডুলকরের অভিষেক। টিআরপির মাত্রাও এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটাই।

গতকাল বিরাট কোহলি অর্ধ শতরানের সময় যে পরিমাণ দর্শক আইপিএল দেখছিলেন তার কয়েক গুণ বেশি দর্শক আজ অর্জুন তেন্ডুলকরের অভিষেকের সাক্ষী থেকেছেন মোবাইলের পর্দায়। সবমিলিয়ে পিতা পুত্রের যুগলবন্দি প্রথম দিনেই কিন্তু সুপার হিট।












Click it and Unblock the Notifications