সর্বসম্মতিক্রমে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ২৪ সেপ্টেম্বর : সব জল্পনার অবসান। জগমোহন ডালমিয়ার পর বাংলা ক্রিকেটের প্রধান প্রশাসকের দায়িত্ব কাঁধে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করলেন নতুন সিএবি সভাপতি হিসাবে সৌরভের নাম।
গত তিন দিন ধরেই ময়দান তোলপাড় করেছে এই একটিই প্রশ্ন, ডালমিয়ার পরে এবার কে ধরবেন বাংলার ক্রিকেটের হাল? এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জগমোহন পুত্র অভিষেক ডালমিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি কর্তা বিশ্বরূপ দে ও সৌরভের মধ্যে।

সঙ্কট মুহূর্তে বাংলার ক্রিকেটকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন সকলে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকেই সকলে তাঁকে জানান, সিএবির প্রায় সব মহল থেকেই সৌরভকেই সভাপতি হিসাবে চাওয়া হচ্ছে।
এরপরই সাংবাদিক বৈঠকে সৌরভের নাম সভাপতি হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী জুলাইয়ে ফের সিএবি নির্বাচন হওয়ার কথা। ততদিন পর্যন্ত সৌরভই সভাপতির দায়িত্বে থাকবেন। তাঁর জায়গায় সচিব হলেন জগমোহন পুত্র অভিষেক ডালমিয়া। এছাড়া সবাই একসঙ্গে মিলেমিশে বাংলার ক্রিকেটের উন্নয়নের কাজ করবেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications