Sourav Ganguly: ‘আগ্রাসনের সঙ্গে জরুরি পারফরম্যান্সও’, সৌরভের তির কি বিরাটের দিকেই?

ভারতীয় ক্রিকেট মহলে সৌরভ-কোহলিকে নিয়ে চর্চার অন্ত নেই। দুই প্রাক্তন অধিনায়কের সম্পর্কের শীতলতা বার বারই খবরের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি আইপিএল পর্বে যা অন্যমাত্রা পেয়েছিল। নাম না করে বিরাটকে ফের নিশানা করলেন সৌরভ? একটি শো-য়ে মহারাজের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।

টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের পর্বে মাঠে সৌরভের আগ্রাসী মেজাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। ঘরের মাঠে হোক বা প্রতিপক্ষের ডেরায় দাদাগিরি সব সময়ই বজায় রাখতেন সৌরভ। তাঁর সেই আগ্রাসনের ধারার বাহক হয়ে উঠেন কোহলি। ক্যাপ্টেন থাকুন বা শুধু মাত্র ক্রিকেটার, বিরাট আগ্রাসন জারি রাখেন মাঠে। কিন্তু এই আগ্রাসন নিয়েই এবার প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ

স্টার স্পোর্টসের একটি শো-য়ে আইসিসির টুর্নামেন্টে নক আউট পর্বে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন সৌরভ। সেখানেই আগ্রাসন প্রসঙ্গে বলেন, 'আগ্রাসী মানসিকতার সঙ্গে মাঠে পারফরম্যান্সও দরকার। ২০০১ থেকে ২০০৬ সাল, এই পাঁচ-ছয় বছর টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দেখুন, ভারতের ব্যাটিং বিভাগ বড়-বড় ভেন্যুতে ৫০০-৬০০ রান করেছে।’

একইসঙ্গে মহারাজ উল্লেখ করেন, 'অস্ট্রেলিয়ার ব্রিসবেন,সিডনি হোক বা ইংল্যান্ডের নটিংহ্যাম, ওভাল যে মাঠই হোক না কেন। এমনকী পেশোয়ার, ইসলামাবাদ এমনকি লোহার সব জায়গাতেই এটা করেছিল ভারত। এই কারণে সেই সময় ভারতীয় দল প্রতিপক্ষ দলকে চাপে ফেলেছিল।'

সৌরভ

সৌরভের এই মন্তব্যের পরই শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কী নাম না করে আগ্রাসন নিয়ে কোহলিকেই পরোক্ষে কটাক্ষ করলেন মহারাজ। বিরাটের নেতৃত্বে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। ২০২১ সালে তাঁর নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে ভারত, কিন্তু ট্রফি অধরাই থাকে। ২০২৩ সালে প্রতিপক্ষ বদলে গেলেও ভারতকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিরাট প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন কোহলি।

এই আবহে সৌরভের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমান আগ্রাসন বলতেই ভারতীয় ক্রিকেটে একজনের নামই উঠে আসে তিনি বিরাট কোহলি। তাহলে কী বিরাটকেই ফের একবার খোঁচা দিলেন সৌরভ।
কারণ টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই বিরাট-সৌরভ সম্পর্কের অবনতি শুরু। সাংবাদিক সম্মেলনেও তৎকালীন বোর্ড প্রেসিডেন্টকে সরাসরি নিশানা করে বিস্ফোরক বক্তব্য পেশ করেন।

সৌরভ

এর পর সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন বিরাট কোহলি। তিনি সোজা সামনের দিকে এগিয়ে যান। এরপর সোশ্যাল মিডিয়াতেও প্রথমে সৌরভকে আনফলো করেন বিরাট। এরপরই সৌরভের আগ্রাসন মন্তব্য কিন্তু বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+