'দলে আনতে হবে গভীরতা', সৌরভের মুখে উঠে এল এই দুই ক্রিকেটারের নাম
ভারতীয় ক্রিকেট দল এখন দুরন্ত ফর্মে। সকলেই প্রশংসায় পঞ্চমুখ। তবে দাদা কিছু ফাঁক এখনও পাচ্ছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক। বর্তমান ভারতীয় দল নিয়ে যখন সব জায়গায় ধন্য ধন্য করছে।

তখন দাদা কিন্তু ক্রিটিক্যাল। তাঁর মতে বর্তমান ভারতীয় দলের মিডল অর্ডারে বাড়াতে হবে ব্যাটিং গভীরতা। মাথায় রাখতে ২০১৯ বিশ্বকাপ। ভারতীয় দলের মিডল অর্ডার বেশ কয়েকবার নিজের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। আর এটা নিয়েই চিন্তিত সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে ভারতীয় দলের প্রথম একাদশে নিয়মিত মণীশ পান্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক। কিন্তু টপ অর্ডার ভেঙে পড়লে এঁরা বিশেষ ভাবে জ্বলে ওঠার স্বাক্ষর রাখতে পারেননি। এই জায়গাতেই অজিঙ্ক রাহানে ও কেএল রাহুলের জন্য সওয়াল করেছেন তিনি।

পারফরম্যান্সগ্রাফের নিরিখে ভারতের টপ অর্ডারের শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি তিন জনেই দারুণ ফর্মে ধারাবাহিকভাবে রয়েছেন। সেখানে মিডল অর্ডারের ভরসা হয়ে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। কিন্তু বাকি তিন -চার জন সুযোগ পেলেও সেভাবে দাগ কাটতে ব্যর্থ।
বিশ্বকাপের আগে অন্তত ২৫-৩০ টি ম্যাচ অজিঙ্ক ও রাহুলকে খেলানোর জন্য সওয়াল করেছেন দাদা। সৌরভ বলেছেন, '২০১৯ বিশ্বকাপ যদি দেখেন, তাহলে আমি নির্বাচকদের বলব রাহুল , রাহানে আগেও নিজেদের প্রমাণ করেছেন। মিডল অর্ডারে ওঁরা খেললে দল লাভবান হবে। '












Click it and Unblock the Notifications