Sourav Ganguly: মহারাজকীয় বেশে সৌরভ যেন 'হীরক রাজা' উৎপল! ভারত-পাকিস্তান দ্বৈরথে দাদা কাকে এগিয়ে রাখছেন?

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার পাওয়া গেল অন্য লুকে। একেবারে মহারাজের বেশে। প্রাক্তন ভারত অধিনায়ক দাদা নামে যেমন বিখ্যাত, তেমনই তাঁর ডাক নাম মহারাজ। আবার সৌরভের অর্থ সুগন্ধ। সব মিলেমিশে একাকার বাণিজ্যিক বিজ্ঞাপনে।

সৌরভ সম্প্রতি ডেনভার নামে একটি পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। ধূপকাঠি প্রস্তুতকারক সংস্থা সাইকেল ব্র্যান্ডের মুখ সাত বছর ধরে। সে কারণেই সৌরভের সঙ্গে সুগন্ধের যোগ এক নতুন তাৎপর্য বহন করছে। এই ধূপকাঠি সংস্থার বিজ্ঞাপনেই সৌরভকে দেখা যাবে অচেনা লুকে।

Sourav Ganguly: মহারাজকীয় লুকে মহারাজ যেন হীরক রাজা!

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন টিভিসি অর্থাৎ বিজ্ঞাপন আজ প্রকাশ করল মাইসোরের ওই ধূপকাঠি প্রস্তুতকারক সংস্থা। সৌরভ নিজের মহারাজকীয় লুক দেখে আপ্লুত। বেশ কয়েকবার বিজ্ঞাপনটি চালানো হলো। সহাস্য সৌরভ তাকিয়ে থাকলেন স্ক্রিনের দিকে। বহু ব্র্যান্ডের বাণিজ্যিক মুখ হলেও এই নয়া লুক তাঁর মন যে জয় করেছে সৌরভের অভিব্যক্তিতেই তা স্পষ্ট।

মহারাজ যেন হীরক রাজার লুকে! সৌরভের এই লুক মনে করাবে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার ভূমিকায় অভিনয় করা উৎপল দত্তকে। হীরক রাজার বেশের সঙ্গে এই বিজ্ঞাপনে সৌরভের লুকের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। সৌরভ এতটাই আপ্লুত যে সংস্থার কর্ণধারকে নিয়ে মহারাজকীয় বেশের বিজ্ঞাপনের সামনে দাঁড়িয়ে কয়েকটি নিজস্বীও তুলে নিলেন।

Sourav Ganguly: মহারাজকীয় লুকে মহারাজ যেন হীরক রাজা!

সৌরভ পরে বলেন, দিন দশেক আগে এই বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছিল। এই পোশাক আমাকে যখন পরানো হয় তখন ভাবিনি দেখতে কেমন লাগবে। আজ এই বিজ্ঞাপনটি যখন প্রথম দেখলাম এক কথায় অভূতপূর্ব। তখনই ঠিক করি এর সামনে দাঁড়িয়ে সেলফি তুলব। নিজের নয়া লুক যখন জনসমক্ষে এলো, মঞ্চ থেকেই আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য, প্রিয় বন্ধু সঞ্জয় দাসদের দিকে তাকিয়ে হাসছিলেন সৌরভ।

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওয়ানইন্ডিয়া বাংলার তরফে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ ভারতকে বিশ্বকাপে সুবিধা করে দেবে কিনা। সৌরভ বলেন, এশিয়া কাপ, বিশ্বকাপ কিংবা অস্ট্রেলিয়া সিরিজ, প্রতিটি টুর্নামেন্টই আলাদা। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে সেই জিতবে।

Sourav Ganguly: মহারাজকীয় লুকে মহারাজ যেন হীরক রাজা!

ভারত-পাকিস্তান দ্বৈরথে এখনই কাউকে এগিয়ে না রাখলেও পাক বোলারদের সঙ্গে লড়াইটা যে ভারতীয় ব্যাটারদেরই হবে সে ইঙ্গিত মিলেছে সৌরভের বক্তব্যে। তিনি বলেন, দুই দলই ভালো, শক্তিশালী। যে ভালো খেলবে, সে জিতবে। পাকিস্তানের বোলিং অ্যাটাক ভালো। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ আছেন। যথেষ্ট ব্যালান্সড টিম। এই ম্যাচে সাফল্যের কোনও রকেট সায়েন্স নেই।

এই মুহূর্তে পাকিস্তান একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর দল। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথে র‌্যাঙ্কিং কোনও ফ্যাক্টর হবে না বলেই মন্তব্য মহারাজের। ভারত এশিয়া কাপের যে দল বেছে নিয়েছে বিভিন্ন বিভাগ দেখে তাকে সেরা দলই বলছেন সৌরভ। কেউ চোট পেলেই একমাত্র চাহাল বিশ্বকাপের দলে আসতে পারেন। রবিচন্দ্রন অশ্বিনও বাইরে। সৌরভ বলেন, ১৫ জনের বেশি তো কাউকে নেওয়া যাবে না।

ব্যাটিং পারদর্শিতার কারণেই অক্ষর প্যাটেল ভারতের ওডিআই দলে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য সৌরভের। তিনি বলেন, গুড সিলেকশন। ভারতীয় পেস আক্রমণে বাঁহাতি পেসার রাখা হয়নি। কথা উঠছে, প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় অর্শদীপ সিংকে নিলে বোলিং বৈচিত্র্য থাকতো। সৌরভ বলেন, ফর্ম, পারফরম্যান্স দেখে সঠিক দল গঠনই হয়েছে। ভারতের পেস অ্যাটাকও যথেষ্টই শক্তিশালী। ভালো খেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+