শততম টেস্টের আসে বিরাটের প্রশংসায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

শততম টেস্টের আসে বিরাটের প্রশংসায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের শততম ম্যাচটি খেলতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার কোহলি শততম টেস্টে মাঠে নামার আগেই উত্তেজনার পারদ চড়ছে দেশের ক্রিকেট মহলে। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী কী ভাবে নিজের শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখেন সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

শততম টেস্টের আসে বিরাটের প্রশংসায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

এই তালিকায় যেমন রয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব তেমনই রয়েছে বর্তমানে বিসিসিআই-এর দায়িত্ব সামলানো কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যা। বিগত কয়েক মাস বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বিরাটের। সৌরভের নাম না করে এমন কিছু কথা বিরাট বলেছেন যা থেকে পরিষ্কার তাঁর আঙুল বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের দিকে। টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের নেতৃ্ব নিজের ইচ্ছায় ছেড়ে দেন বিরাট কোহলি। বিসিসিআই ওডিআই দলের অধিনায়কত্ব সরিয়ে দেন বিরাটকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর নেতৃত্ব ছাড়েন কোহলি। তিনি হয়তো ভেবেছিলেন, বোর্ড সরিয়ে দেওয়ার আগে সম্মান নিয়ে নিজেই সরে যাওয়া ভাল।

বিভিন্ন কাজে ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে উড়ে গিয়েছেন লন্ডনে। অল্প দিনের ছুটি নিলেও বোর্ডের প্রশাসনিক কাজ ভাল মতোই চালাচ্ছেন মহারাজ। এরই মাঝে শততম টেস্টের আগে বিরাটকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মহারাজ। সৌরভ বলেছেন, "এই পর্যায়ে পৌঁছতে হলে প্রথমে আপনাকে একজন ভাল ক্রিকেটার হতে হবে। ভারতীয় ক্রিকেটে খুব কম জন একশোটি টেস্ট খেলেছেন। এটা দুর্দান্ত একটা ল্যান্ডমার্ক। একজন মহান ক্রিকেটার বিরাট এবং এর প্রতিটা মুহূর্ত উপভোগ করার অধিকার রয়েছে ওর।"

২০০৮ সালে ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক হয় কোহলির। ওই একই বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেছেন, "আমি ওর সঙ্গে কখনও খেলিনি কিন্তু ওর খেলা আমি লক্ষ্য করেছি। বিভিন্ন কাজে (ক্রিকেট সংক্রান্ত) জড়িয়ে থাকায় ওর সব সময়েই আমার নজরে ছিল। ওর কেরিয়ার যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে আমি দেখছি, কিছু বছর পর কী ভাবে ওর কেরিয়ারে পরিবর্তন আসে এবং ও মহান ক্রিকেটারদের পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছে।"

সচিনের পর চতুর্থ ভারতীয় টেস্ট দলের চার নম্বর পজিশনটা পাকাপাকি ভাবে নিজের নামে করে নিয়েছেন বিরাট। সৌরভ বলেছেন, "আমি কখনওই বিভিন্ন প্রজন্মকে মিলিয়ে ফেলি না। কিন্তু যেই পজিশনেই ও ব্যাট করুক না সেই পজিশনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সেটা টেস্টে চার নম্বরে হতে পারে বা ওডিআই ফরম্যাটে তিন নম্বরে হতে পারে।"

সৌরভ জানিয়েছেন ২০১৪ ইংল্যান্ড সফরের পর নিজের খেলাকে সম্পূর্ণ বদলে ফেলেছেন বিরাট। তাঁর কথায়, "২০১৪ সালে ইংল্যান্ড সফরে রান পেতে সমস্যায় পড়ায় নিজের ক্রিকেটে পরিবর্তন এনেছিল বিরাট। আমি সেই টেস্টটা দেখেছিলাম কারণ সেই সময়ে ধারাভাষ্য দিচ্ছিলাম। এবং তার পর অসাধারণ পাঁচটা বছর কাটিয়েছে ও। এটাই সাধারণত হয়। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত আমি রাহুল দ্রাবিড়কে দেখেছি। আপনি মহান ক্রিকেটারদের এই সময়ের মধ্যে দিয়ে যেতে দেখবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+