টনটনের সৌরভ-দ্রাবিড় জুটিতে প্রভাবিত হয়েছিলেন বাটলার, আওড়ালেন স্মৃতি

টনটনের সৌরভ-দ্রাবিড় জুটিতে প্রভাবিত হয়েছিলেন বাটলার, আওড়ালেন স্মৃতি

এ প্রজন্মের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে পরিচিত জস বাটলার যে কিংবদন্তি এমএস ধোনিকে নিজের আইডল মনে করেন, তা আগে একাধিকবার জানিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মনে প্রভাব ফেলেছিল এমন দুই রথী, যাঁরা টি২০ যুগের আগেও ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছু। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের টনটনের জুটির কথা স্মরণ করেছেন বাটলার।

সৌরভ-দ্রাবিড়ে প্রভাবিত বাটলার

সৌরভ-দ্রাবিড়ে প্রভাবিত বাটলার

ইংল্যান্ডের টনটনে ১৯৯৯ সালের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচে বাইশ গজে বিস্ফোরণ ঘটিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের জুটি। টি২০ যুগ শুরু হওয়ার অনেক আগে দুই রথীর ধ্বংসাত্মক ব্যাটিং দেখে তিনি প্রভাবিত হয়েছিলেন বলে জানিয়েছেন জস বাটলার। ৯ বছরের নবীশ ক্রিকেটার হিসেবে তিনি সেদিনের ওই ব্যাটিং থেকে অনেক কিছু শিখেছিলেন বলেও বক্তব্য ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে এমনই ধ্বংসাত্মক ব্যাটিং করার স্বপ্নও দেখতে শুরু করেছিলেন ডান হাতি।

ইংল্যান্ডে ভারতীয় দর্শরদের ভিড়

ইংল্যান্ডে ভারতীয় দর্শরদের ভিড়

টনটনের ওই ম্যাচে মাঠে বসে দেখেছিলেন জস বাটলার। সেই প্রথম তিনি চাক্ষুস করেছিলেন ইংল্যান্ডের মাঠে ভারতীয় দর্শকদের দাপট। ভারতীয়দের কাছে ক্রিকেট মানে যে এক আবেগ, তা তিনি সেদিন বুঝেছিলেন বলে জানিয়েছেন জস।

টনটনের পার্টনারশিপ

টনটনের পার্টনারশিপ

১৯৯৯ সালের বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে অতিমানবিক ঢঙে ব্যাটিং করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। দুই ক্রিকেটারের মধ্যে ৩১৮ রানের পার্টনারশিপ হয়েছিল। ১৫৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। ১৭টি চার ও সাতটি মাঠ পেরোনো ছক্কা হাঁকিয়েছিলেন মহারাজ। ১২৯ বলে ১৪৫ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। ১৭টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

জস বাটলারের ক্রিকেট কেরিয়ার

জস বাটলারের ক্রিকেট কেরিয়ার

৩০ বছরের জস বাটলার ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৫০টি টেস্ট, ১৪৮টি ওয়ান ডে ও ৭৯টি টি২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ২৭২৮, ৩৮৭২ ও ১৭২৩ রান এসেছে। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য জসকে এই প্রজন্মের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+