ইংল্যান্ড ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহেই লন্ডনে সৌরভ-জয়

ইংল্যান্ড ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহেই লন্ডনে সৌরভ-জয়

বিসিসিআই-র সভাপতি পদে বসে আইসিসি-কে একহাত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার আর্থিক অবহেলা বরদাস্ত করবেন না। অন্যদিকে আইসিসি-র বিবিধ কার্য-পদ্ধতিতে রুষ্ঠ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি। একই ইস্যুতে এবার দুই বোর্ড মুখোমুখি বসতে চলেছে।

ইংল্যান্ড ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহেই লন্ডনে সৌরভ-জয়

সূত্রের খবর, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি কর্তাদের মুখোমুখি হবেন বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। ১২ ডিসেম্বর লন্ডনে হবে এই বৈঠক। আলোচনায় ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস থাকবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

উল্লেখ্য আইসিসি-র এগজিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেটের সমস্যাগুলি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কাছে তুলে ধরবেন বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের লন্ডন সফরের কারণ খুঁজতে ব্যস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে সূত্রের খবর, বিসিসিআই-র পদাধিকারিকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি-র চেয়ারম্যান চেয়ারম্যান কলিন গ্রেভস। আইসিসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছে ইসিবি। তারা বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ফিউচার ট্যুরস প্রোগ্রামে অংশ নিতে অস্বীকার করেছে। পরিস্থিতি এমন যে আইসিসি-র মেম্বারস পার্টিসিপেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করতে অস্বীকার করেছে ইসিবি। এই পরিস্থিতিতে 'শত্রুর শত্রু আমার মিত্র' গোছের ভাবনা থেকেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লন্ডনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+