ওভাল টেস্টে ভারতের একাদশে কাদের দেখছেন সৌরভ ও কার্তিক? রোহিতদের জয়ের টোটকা দিলেন মহারাজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ইন্দোর ও আমেদাবাদে শেষ দুটি টেস্টে জয়ের মুখ দেখতে পারেনি রোহিত শর্মার ভারত। লন্ডনের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনের ৭ তারিখ থেকে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওভালে ভারত তিন স্পিনারে নামবে না। কেমন হওয়া উচিত ফাইনালে ভারতের কম্বিনেশন? তা নিয়ে চলছে চর্চা।

ভারতের একাদশ নিয়ে চর্চা

ভারতের একাদশ নিয়ে চর্চা

ওভালে ভারতের টেস্ট একাদশে যে চারজনের জায়গা পাকা তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। এখন ৫ থেকে ৯ নম্বরে কারা থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। উইকেটকিপার হিসেবে শ্রীকার ভরতের থাকার সম্ভাবনাই বেশি। যদিও তাঁর কিপিংয়ে খুশি নন দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও বেশি।

তিন স্পিনারের একজন বাইরে!

তিন স্পিনারের একজন বাইরে!

প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, অশ্বিন ও জাদেজা দুজনেই ভালো। অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। অক্ষর লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ভালো বোলিংও করেন সুযোগ পেলেই। জাদেজা, অশ্বিন, অক্ষরের উপস্থিতি ভারতের বড় শক্তি। আমি বুঝছি ওভালে তিনজনকে খেলানো সম্ভব নয়। তবে তিনজনই ভালো পারফর্ম করার ক্ষমতা রাখেন।

নির্মম সিদ্ধান্তের পরামর্শ কার্তিকের

নির্মম সিদ্ধান্তের পরামর্শ কার্তিকের

উইকেট পেস সহায়ক হলে এবং মেঘলা আবহাওয়ায় যদি খেলা হয় তাহলে অশ্বিন ও জাদেজার মধ্যে কাউকে বাদ দিতে হেড কোচ রাহুল দ্রাবিড়ের দ্বিধায় পড়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দীনেশ কার্তিক। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আগেরবারের ফাইনালে ভারত অশ্বিন ও জাদেজাকে একসঙ্গে খেলিয়ে ভুল করেছিল। তাঁরা খুব বেশি বোলিংও করেননি। একটাই ম্যাচ। নতুন চক্র শুরুর আগে এটি অনেক ক্রিকেটারের কাছেই মরশুমের শেষ ম্যাচ। সেরা একাদশ নিয়েই নামা উচিত।

অক্ষরের বদলে শার্দুল

অক্ষরের বদলে শার্দুল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে যুগ্ম সেরা হয়েছেন অশ্বিন ও জাদেজা। দীনেশ কার্তিকের কথায়, যদি মনে হয় ওভালের ফাইনালে জাদেজা বা অশ্বিনকে বাইরে রাখতে হবে তাহলে সেটাই করা হোক। জাদেজা যেহেতু ভালো ব্যাটিং করেন তাই সব সময় সুযোগ পাওয়ার নিরিখে তিনিই এগিয়ে থাকেন। সকলে ফিট থাকলে দল গঠনের সময় নির্মম হতে হবে। বিশেষ করে অশ্বিন ও জাদেজা ফিট থাকলে অক্ষরকেই বাইরে থাকতে হবে। তাঁর জায়গায় শার্দুল ঠাকুরকে নেওয়ার পক্ষপাতী কার্তিক।

শুভমানের জায়গা পাকা

শুভমানের জায়গা পাকা

ওভাল টেস্ট নিয়ে ভারতের খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলে উপলব্ধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্য অভিনন্দন। ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে। ইংল্যান্ডেও জিতেছে। ফলে ইংল্যান্ডে ফাইনাল না জেতার কারণ নেই। ভালো ব্যাট করে ৩৫০ থেকে ৪০০ রান তুলতে হবে। তাহলেই জেতা সম্ভব। শুভমান গিল ৬-৭ মাস ধরে দারুণ খেলছেন। তিনি যে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন সেটাই মনে করেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+