Sourav Ganguly: জোর করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ সৌরভের আপ্তসহায়কের

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার বাটানগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একজনের বিরুদ্ধে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।

সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য অভিযোগ করেছেন, পাঁচিল দিয়ে ঘেরা ওই জমির গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন এক জন। তাঁকে বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীকে হুমকি দেওয়া হয়। সৌরভের তরফে পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তের নাম সুপ্রিয় ভৌমিক। তিনি ওই জমিতে ঢুকে মদ্যপান করতেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সৌরভ

অভিযোগপত্রে সৌরভের আপ্তসহায়ক দাবি করেছেন, জমি দখলের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তাঁকে বাধা দিলে ওই জমির নিরাপত্তার দায়িত্বে রক্ষীকে মারধরের হুমকি দেওয়া হয় ।মহেশতলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রমাণস্বরূপ সুপ্রিয় ভৌমিকের হুমকি ফোনের কল রেকর্ডিং-ও জমা দেওয়া হয়েছে।

সৌরভের পক্ষ থেকে অভিযোগে জানানো হয়, সুপ্রিয় নামের ওই ব্যক্তি স্কুলের জমিতে মদ খেতেন। এর আগে জানালা কেটে বন্ধুদের নিয়ে ওই জায়গায় ঢুকেছিলেন অভিযুক্ত সুপ্রিয়। আর সেই কাজে বাধা দিতে যেতেই নাকি মারধোর খেতে হয়েছে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে। ইতিমধ্যেই অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

সৌরভ

এইবারই প্রথম নয়, এর আগেও সুপ্রিয়, তাঁর কয়েক জন বন্ধুকে নিয়ে সীমানার গ্রিল কেটে জমিটার মধ্যে বেশ কয়েকবার ঢুকেছিলেন। ওই কাজে বাধা দিতে গেলে এর আগেও তিনি কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও অভিযুক্ত সুপ্রিয় গোটা ঘটনার দায় অস্বীকার করেছেন।

দক্ষিণ ২৪ পরগনার বাটানগরের ওই জমিতে একটি স্কুল তৈরি করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ। তারজন্য ইতিমধ্যেই একটি ফাউন্ডেশনও তৈরি করা হয়েছে। সেই ফাউন্ডেশনের প্যাডেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সেই এলাকার দুষ্কৃতিদের সঙ্গে বহুদিন ধরেই ওই জমি ঘিরে বিবাদ বচসা ছিল। অতীতেও একাধিকবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ, প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেবে বলে প্রাক্তন ভারত অধিনায়ককে আশ্বাস দিয়েছে।

সৌরভ

এই বারই প্রথম নয়, অতীতেও জমি নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন মহারাজ। রাজারহাটে একটি জমি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার স্থান মহেশতলা। যদিও গোটা ঘটনায় মুখ খোলেননি প্রাক্তন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+