সাত সদস্যের বিসিসিআই রিফর্ম প্যানেলে সৌরভ
আরও দায়িত্ব বাড়ল মহারাজের। এবার বিসিসিআইয়ের রিফর্ম প্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায়
লোধা প্যানেলের প্রস্তাবিত রিফর্ম কার্যকর করতে সাত সদস্যের কমিটি তৈরি করল বিসিসিআই। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার নেতৃত্বে তৈরি হয়েছে এই কমিটি।
ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি-র পর ফের আরেক বিসিসিআই কমিটিতে যুক্ত হলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একের পর এক দায়িত্ব দারুণভাবে সামলে চলেছেন বাংলার মহারাজ। এর আগেও লোধা প্যানেলের প্রস্তাবিত রিফর্ম গুলি কার্যকারী করার জন্য উদ্যোগী হয়েছিলেন। তাই এই সাত সদস্যের কমিটিতে তাঁকে বেছে নিতে কোনও অসুবিধা হয়নি।

২০১৬ সালে ১৮ জুলাই মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন বিসিসিআই প্রশাসনে মানতে হবে লোধা রিফর্ম। সেই প্রস্তাবকে মান্যতা দিয়েই বিসিসিআই তৈরি করল এই সাত সদস্যের কমিটি। কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও রয়েছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি ও কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি। লোধা কমিটি প্রস্তাব দিয়েছিল বেশ কিছু গলদ যা সিস্টেমের মধ্যে রয়েছে তা বার করে তার সমাধান সূত্র বের করা।
সুপ্রিম কোর্টে এই বিষয়ে পরবর্তী শুনানি ১৪ জুলাই। তার আগে এই নব নির্মিত কমিটিকে নিজেদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে লোধা কমিটির প্রতিটি প্রস্তাব কার্যকর করা যাবে না এমনটা বিসিসিআই নিজেদের বিশেষ সাধারণ সভায় পরিষ্কার করে দিয়েছে।












Click it and Unblock the Notifications