Sourav On RG Kar: মানুষ যেভাবে মানুষের পাশে তা দেখার মতো, আরজি কর কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি চান সৌরভ

Sourav On RG Kar: আরজি কর কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ফের সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মানুষের অরাজনৈতিক আন্দোলনকেও পূর্ণ সমর্থন মহারাজের।

আজ কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সেখানেই তিনি আরজি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচারের দাবি জানালেন।

Sourav On RG Kar

সৌরভ যখন সেই অনুষ্ঠানে ছিলেন তখন সুপ্রিম কোর্টে চলছিল আরজি কর কাণ্ডের শুনানি। অনুষ্ঠানের শেষে সৌরভ বলেন, সুপ্রিম কোর্টে আজ কী হয়েছে তা জানি না। তবে আমি চাইব সমস্ত মানুষের মতো, যাঁরা অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে মেয়েটির জন্য জাস্টিস চাইছেন, জাস্টিস যেন নয়।

সৌরভের কথায়, ন্যায়বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিচার হতে সময় লাগে। তবে চাইব, সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার করুক। এমন বিচার হোক, যাতে তা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে। যাতে এমন কাজ ভবিষ্যতে আর কেউ করতে না পারে।

সৌরভকেও আরজি কর কাণ্ডে অকারণ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সৌরভ আগেই বলেছিলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। সৌরভ প্রথম থেকেই আরজি কর কাণ্ডে দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট চাইলেও তাঁকে লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে। সৌরভের দাদাগিরি অনুষ্ঠান বয়কটের দাবিও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সৌরভ এদিন বলেন, আমি সোশ্যাল মিডিয়া ফলো করি না। তবে আরজি কর কাণ্ডের বিষয়ে মানুষ যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন তা দেখার মতো। তাই চাইব এই মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তি হোক। মানুষ হিসেবে চাই, এমন জঘন্য কাজের কঠিন শাস্তি হোক। যা সারা পৃথিবীতে দৃষ্টান্ত হবে।

আরজি কর কাণ্ডের আন্দোলনে যোগ দিতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ উঠেছিল। সে প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে কিছু বলার নেই। আরজি করে যা ঘটেছে তাতে সবার আগে বিচার পাওয়া দরকার। যে কাজ করেছে তাকে বের করে কঠোরতম শাস্তি দেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+