Women's T20 WC 2024: পাকিস্তানকে হারিয়েও ভারত চিন্তায় হরমনপ্রীতকে নিয়ে, ম্য়াচ দেখলেন বুমরাহ, অভিনন্দন সৌরভের

Women's T20 WC 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও আজ পাকিস্তানকে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। যদিও তার মধ্যে চিন্তা বাড়ল হরমনপ্রীত কৌরকে নিয়ে।

উইকেট বাঁচাতে যেভাবে তিনি চেষ্টা চালান তাতেই চোট পান ভারত অধিনায়ক। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েও শেষ অবধি মাঠে থাকতে পারেননি। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান।

Women s T20 WC 2024

হরমনপ্রীতের চোট নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মৃতি মান্ধানা বলেন, এখনই কিছু বলতে পারছি না। মেডিক্যাল টিম দেখছে। মান্ধানা আরও বলেন, সব বিভাগে শৃঙ্খলা দেখিয়ে পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোর ফলেই এদিন জয় নিশ্চিত করা গিয়েছে। ফিল্ডিং ভালো হয়েছে। ব্যাটাররাও ভালো খেলেছেন।

আজ ৭ বল বাকি থাকতে ভারত ৬ উইকেটে জিতেছে ১০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে। ফলে নেট রান রেট এখনও মাইনাসেই রয়েছে। স্মৃতি বলেন, নেট রান রেটের কথা মাথায় ছিল। তবে শুরুর দিকে আমার ও শেফালির টাইমিং ঠিকঠাক হচ্ছিল না। যদিও দ্রুত উইকেট যাতে না পড়ে সে ব্যাপারে সতর্ক ছিলাম। হিসেব কষেই খেলেছি। এই ম্যাচই দলকে মোমেন্টাম দিল বলে দাবি স্মৃতির।

ভারতের এই জয়ের পর গোটা দলকে উৎসাহিত করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। ডেডিকেশন, কঠোর পরিশ্রম, দলগত সংহতিই দেশকে গর্বিত করেছে। আরও উজ্জ্বল সাফল্যের শুভেচ্ছাও জানান মহারাজ।

আজ দুবাইয়ে মহিলা টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির ছিলেন জসপ্রীত বুমরাহ। ভারত মহিলাদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল। ২০১৬ সালে দিল্লিতে মেয়েদের টি২০ বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতকে ২ রানে হারিয়েছিল পাকিস্তান। এরপর পাকিস্তানের কাছে আর হারেনি ভারত।

২০১৮ সালে মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত প্রভিডেন্সে পাকিস্তানকে হারিয়েছিল ৭ উইকেটে। ২০২৩ সালে কেপ টাউনে জয় আসে ৭ উইকেটেই। আজকের জয় এলো ৬ উইকেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+