ধোনিকে নিয়ে কী করবেন কোহলি, টিপস দিলেন 'দাদা'

ভারতের অন্যতম সেরা অধিনায়কের চোখে ভারতের আরও দুই অধিনায়কের মূল্যায়ন। 

২০১৯ বিশ্বকাপের অবধি খেলবেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই দাবি সৌরভের অভিজ্ঞ চোখের। বেশ কিছুদিন ধরেই ধোনির ক্রিকেট কেরিয়ারের দৈর্ঘ্য নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন টিপ্পনি কেটেছেন । তবে সৌরভ আত্মবিশ্বাসী ধোনির ২০১৯ অবধি খেলা নিয়ে কোনও সন্দেহ নেই।

ধোনিকে নিয়ে কী করবেন কোহলি, টিপস দিলেন 'দাদা'

ধোনির সাম্প্রতিক ফর্ম চমকে দিয়েছে সকলকে। যত বয়স বাড়ছে তত উইকেটের পিছনে ক্ষিপ্র হচ্ছেন মাহি। সৌরভের মতে বিরাটের সাহায্যই ধোনিকে এই বয়সেও এত ভাল করার অনুপ্রেরণা যোগাচ্ছে। এর পাশাপাশি বিরাটকেও পরামর্শ দিয়েছেন দাদা।

তাঁর মতে শুধু উইকেটরক্ষক নয়, ক্যাপ্টেন ধোনিকে ব্যবহার করুন বিরাট কোহলি। দাদা-র মতে সময়ের সঙ্গে সঙ্গে সবার খেলা বদলায়, সচিনেরও বদলেছিল, ধোনিরও বদলেছে। তবে বিরাট যেভাবে তাঁর ওপর আস্থা দেখিয়েছেন তাতে খুশি মহারাজ। সৌরভ বলেছেন, 'ও ২০০৪ সালের পাকিস্তানের ধোনি নয়,ও এখন একদম অন্যরকম খেলোয়াড়। কোহলির ওঁকে শুধু উইকেটরক্ষক হিসেবে নয়, দলকে নেতৃত্ব দেওয়ার মত মানুষ হিসেবে ব্যবহার করতে হবে। স্টাম্পের পিছন থেকে ও যেভাবে মাঠটাকে দেখে তার মত করে কেউ দেখে না। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+