Sana Ganguly: সানা অর্থনীতিতে স্নাতক, সমাবর্তনে হাজির সৌরভ-ডোনা, আবেগঘন পোস্ট মহারাজের
Sana Ganguly: দেখতে দেখতে চলে যাচ্ছে সময়। কম্পিউটারের সামনে বসে সদ্যোজাত কন্যাকে সৌরভ গঙ্গোপাধ্যায় দেখছেন, সেই ছবি এখনও সকলের মনে গেঁথে। আর আজ সেই কন্যাই অর্থনীতিতে স্নাতক। সমাবর্তনে হাজির সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হলেন সানা। আজই ছিল সমাবর্তন অনুষ্ঠান। যেখানে হাজির গর্বিত বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় সৌরভ ও ডোনা শেয়ার করলেন গর্বের সেই মুহূর্তের নানা ছবি ও ভিডিও।

সৌরভ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহেই লন্ডনে গিয়েছেন। তার কয়েক দিন পৌঁছে গিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কন্যা সানা উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডনে থাকাকালীন কয়েক বছরে বেশিরভাগ সময় ডোনা গঙ্গোপাধ্যায়কে থাকতে হয়েছে লন্ডনে। কর্মব্যস্ততার ফাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ও থেকেছেন লন্ডনের ফ্ল্যাটে।

তবে আজকের দিনটি গঙ্গোপাধ্যায় পরিবারের কাছে দারুণ গর্বের। তাই শত ব্যস্ততা উপেক্ষা করেই বর্তমানে লন্ডনে রয়েছেন ভারতীয় ক্রিকেট জগতের তারকা দম্পতি। অপেক্ষায় ছিলেন কন্যার সমাবর্তনের দিনটির জন্য। অবশেষে আজই জন্মাষ্টমীর দিনে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সকাল সকাল সানাকে নিয়ে সৌরভ ও ডোনা হাজির সমাবর্তনের অনুষ্ঠানে।
সমাবর্তন অনুষ্ঠান শুরুর আগে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন, সমাবর্তনের দিনে সানাকে অভিনন্দন। এমন আরও অনেক গর্বের মুহূর্ত আসবে বলেও উল্লেখ করেন মহারাজ। সমাবর্তন অনুষ্ঠান শেষে সৌরভ ইনস্টাগ্রামে আরও কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, " (সানার) গ্র্যাজুয়েশন ডে। জীবনের প্রথম এই ধাপ তার আজীবন স্মরণীয় হয়ে থাকবে।"
বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) থেকে সানা এখন স্নাতক। সানা যখন ছোট তখন থেকেই নানা অনুষ্ঠানে সৌরভ ও ডোনার উদ্দেশে সাংবাদিকদের প্রশ্ন থাকতো, মেয়েকে ক্রিকেটার, নাকি নৃত্যশিল্পী হিসেবে দেখতে চান?

সৌরভ ও ডোনা অবশ্য সব সময় মেয়েকে তাঁর পছন্দমতো পথেই এগিয়ে চলার দিশা দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা, তারকা দম্পতির কন্যা হয়েও সানার নম্রতা, মাটির কাছাকাছি থাকা সকলের কাছে দৃষ্টান্ত। সানা ক্রিকেটের ব্যাট-বল হাতে না নিলেও মায়ের কাছে নৃত্যের তালিম নিয়েছেন। দীক্ষামঞ্জরীর নানা অনুষ্ঠানে দারুণ পারফর্ম করতেও দেখা গিয়েছে সানাকে।
সেই সঙ্গে এবার তিনি অর্থনীতিতে স্নাতক। জানা গিয়েছে, লন্ডনে থেকেই তিনি উচ্চশিক্ষা চালিয়ে যাবেন। কয়েকদিন বাড়িতে কাটিয়ে লন্ডনে ফিরেছেন। তবে দুর্গাপুজোর সময় তাঁর বেহালার বাড়িতে থাকার কথা বলে জানা যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হতে পারেন। বাংলায় বিনিয়োগের বার্তা দিতে সৌরভই হতে চলেছেন গুরুত্বপূর্ণ মুখ।
চলতি মাসের চতুর্থ সপ্তাহে সৌরভের কলকাতায় ফেরার কথা রয়েছে। স্পেন ও দুবাই হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি ফিরতে পারেন কলকাতায়। ফলে শুক্রবার ইডেনে ট্রফি ট্যুর বা সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জৌলুস অনেকটাই কমছে সৌরভের অনুপস্থিতির কারণে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications