ভারত-পাকিস্তান ম্যাচে সম্ভাব্য বিজয়ী নিয়ে সহমত সৌরভ-আজহার, পাকিস্তানের সম্ভাবনা ওড়াচ্ছেন না কপিল
টি ২০ বিশ্বকাপে আর কয়েক ঘণ্টা পরেই ভারত-পাকিস্তান মহারণ। কে জিতবে, কে হারবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বকাপে পাকিস্তানের কাছে অপরাজেয় থাকার রেকর্ড কি বজায় রাখতে পারবে ভারত? নাকি চমক দেখাবে পাকিস্তান? কে হবেন ম্যাচের নায়ক? এই সব কিছু নিয়েই চলছে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা।

টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড গতকাল হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের সমর্থকরা পাকিস্তানকে খোঁচা দিয়ে বলছেন, নেদারল্যান্ডসের ৪৪ করার পরদিন ওয়েস্ট ইন্ডিজ ৫৫ করেছে, আজ পাকিস্তানের ৬৬ রানে অল আউট হওয়ার পালা! আবার পাকিস্তান সমর্থকরা ইংল্যান্ডের জয় থেকে ভারতকে হারানোর অনুপ্রেরণার রসদ খুঁজছেন। ২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়েছিল। এবারই প্রথম টি ২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান বধ সেরেছে থ্রি লায়ন্স। ২০১৬ সালে গ্রুপ পর্যায়ে হারানোর পর ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তেমনটাই ভারত দুবার পাকিস্তানকে হারিয়েছিল ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে। এ ছাড়া ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারায়। পাক ক্রিকেটপ্রেমীরা তাই ইংল্যান্ডের জয় দেখে এবার ভারতকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন।
𝐓𝐡𝐞 𝐜𝐡𝐚𝐧𝐜𝐞 𝐭𝐨 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞 𝐚 𝐡𝐞𝐫𝐨 👊
— T20 World Cup (@T20WorldCup) October 24, 2021
Pakistan players on what the rivalry against India means to them 💬#T20WorldCup #INDvPAK pic.twitter.com/59p5nsPAjU
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সুবিধাজনক যে ফ্যাক্টরগুলিকে সে দেশের ক্রিকেট মহল চিহ্নিত করছে তার প্রথমেই থাকছে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের খেলার অভিজ্ঞতা। সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তান ৩৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে, ২৫টি খেলেছে দুবাইয়ে। ভারত একটিও টি ২০ আন্তর্জাতিক এই দেশে খেলেননি, ক্রিকেটাররা আইপিএলে খেলেছেন। ফলে পরিবেশ-পরিস্থিতি পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে মনে করছেন পাক ক্রিকেট মহল। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মতো ভালো ওপেনিং জুটি সঈদ আনওয়ার-আমির সোহেলের জুটির পর আসেনি বলেই দাবি পাকিস্তানের। এই জুটির উপও ভরসা থাকছে। মহেন্দ্র সিং ধোনি যতই মেন্টর হিসেবে থাকুন না কেন, ক্যাপ্টেন কুলের অধিনায়কত্বের সুফল ভারত এই ম্যাচে পাবে না- এই বিষয়টিও আত্মবিশ্বাস বাড়াচ্ছে পাকিস্তানের। পাকিস্তানের বিরুদ্ধে কোহলি চারটি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, ফল ২-২। আজ টি ২০-তে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন বিরাট। আইপিএল খেতাব জিততে না পারার পর টি ২০ বিশ্বকাপ জয়ের প্রত্যাশার যে চাপ বিরাট কোহলির উপর থাকবে সেটাও পাকিস্তানের সুবিধা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ১৫ মিনিট কিংবা আধ ঘণ্টার কোনও কিছু ম্যাচের মোড় ঘোরাতে পারে। আর সেটাই বাবর-বাহিনী করতে পারবে বলে আশায় পাক ক্রিকেট মহল।
The boys in blue 🇮🇳
— T20 World Cup (@T20WorldCup) October 24, 2021
Team India looking suave as they face the cameras ahead of their ICC Men's #T20WorldCup campaign 😎 pic.twitter.com/m0VaBT1B2M
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপে জয়ের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩ হতেই পারে। শুধু তাই নয়, ভারতীয় দলের যে ভারসাম্য রয়েছে তাতে ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের খরা টি ২০ বিশ্বকাপে মিটতে পারে বলেও অপেক্ষায় মহারাজ। আরেক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, যতই ভারত-পাক ম্যাচ নিয়ে হাইপ থাকুক, ক্লিয়ার ফেভারিট ভারতই। তবে কপিল দেবের বিবৃতিতে ফলাও করে প্রকাশ করেছে পাক সংবাদমাধ্যম। সর্বভারতীয় চ্যানেলে কপিল দেব বলেছেন, এ ধরনের ম্যাচে কোন দল দাপট দেখাবে তা আগে থেকে বলা যায় না। দুই দলই চাপে থাকবে। যে চাপ ভালো সামাল দেবে সে-ই জিতবে। দুই দলই একে অপরের বিরুদ্ধে খেলেনি। ফলে অনিশ্চয়তা থাকবেই। ভারতীয় দল যেমন শক্তিশালী, তেমনই পাক দলেও অনেক অপরিচিত ক্রিকেটার রয়েছেন। ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে ভারত চাপ সামাল দিতে না পারলে পাকিস্তান জিততেও পারে। পাকিস্তান দল সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। তবে টি ২০-তে পাকিস্তান বিপজ্জনক। নিজেদের দিনে তারা যে কোনও দলকে হারিয়ে দিতে পারে।












Click it and Unblock the Notifications