বেলজিয়ান ইন্টারন্যাশনালে সোনা লক্ষ্য সেনের, ভিয়েতনামে সোনার ছেলে সৌরভ
শনিবার বেলজিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোনা জিতলেন ১৮ বছর বয়সী ভারতীয় শাটলার লক্ষ্য সেন। একদিন পর এবার ভিয়েতনাম ওপেনের ফাইনাল জিতলেন সৌরভ ভর্মা।
একদিনের ব্যবধানে ভারতীয় ব্যাডমিন্টনে জোড়া সোনা। পুরুষদের ব্যাডমিন্টনে এবার ভারতের জয়জয়কার।
শনিবার বেলজিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোনা জিতলেন ১৮ বছর বয়সী ভারতীয় শাটলার লক্ষ্য সেন। একদিন পর এবার ভিয়েতনাম ওপেনের ফাইনাল জিতলেন সৌরভ ভর্মা।

বেলজিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে লক্ষ্যভেদ করেন লক্ষ্য সেন। টুর্নামেন্টে ভারতীয় শাটলার দ্বিতীয় বাছাই হিসেবে শুরু করেছিলেন। ফাইনালে ৩৪ মিনিটের লড়াইয়ে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ভিক্টর ভেন্ডসেনকে স্ট্রেট গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন লক্ষ্য। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৫।
অন্যদিকে একদিন পর রবিবার, চিনের সান ফেই জিয়াংয়ের বিরুদ্ধে ফাইনাল জিতে ভিয়েতনাম ওপেনে চ্যাম্পিয়ন সৌরভ ভর্মা। ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১২, ১৭-২১, ২১-১৪। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হলেন ভর্মা। চলতি বছরে এর আগে হায়দরাবাদ ও স্লোভাকিয়া ওপেন জিতেছেন তিনি। রবিবার চলতি বছরের তৃতীয় খেতাব জিতলেন।
তিন গেমের লড়াইয়ে প্রথম গেমে দারুণ খেললেও দ্বিতীয় গেমটি হেরে বসেন সৌরভ। এরপর ফাইনাল গেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলে সান ফেইকে ধরাশায়ী করেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications