Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্রাবিড়ের পরিবর্তে টি ২০ ক্রিকেটে ভারতের কোচের পদে নিজের এই প্রাক্তন সতীর্থকে দেখতে চান হরভজন

দ্রাবিড়ের পরিবর্তে টি ২০ ক্রিকেটে ভারতের কোচের পদে নিজের এই প্রাক্তন সতীর্থকে দেখতে চান হরভজন

আশিস নেহরার মতো কেউ ভারতের টি ২০ দলের কোচিং সেটআপের অংশ হলে তার লাভ পাবে ভারতীয় দল, মনে করেন হরভজন সিং। হরভজনের মতে হয়তো বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের থেকে এই ফরম্যাটটা আরও ভাল মতো বোঝেন আশিস। ২০১৭ সালে থেকে অবসর গ্রহণ করেন আশিস নেহরা। এই বছর আইপিএল-এ গুজরাত টাইটানসকে কোচ হিসেবে প্রথম মরসুমেই আইপিএল চ্যাম্পিয়ন করেন আশিস।

 দ্রাবিড়ের পরিবর্তে টি ২০ ক্রিকেটে ভারতের কোচের পদে নিজের এই প্রাক্তন সতীর্থকে দেখতে চান হরভজন

পিটিআই-কে হরভজন বলেছেন, "টি ২০ ক্রিকেটে আপনি আশিস নেহরার মতো কাউকে রাখতে পারেন যে সম্প্রতি এই খেলা থেকে অবসর নিয়েছে। রাহুলের প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি, ও এটা তাঁর (রাহুল দ্রাবিড়) থেকে ভাল বোঝেন, আমরা এক সঙ্গে অনেক বছর খেলেছি, তাঁর এই বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে কিন্তু এটা একটু অন্য রকম ফরম্যাট। যিনি অতি সম্প্রতি খেলেছেন তিনিই টি ২০ ক্রিকেটে কোচিং-এর দায়িত্বের জন্য আদর্শ। আমি এটা বলছি না যে আপনি রাহুলকে সরিয়ে দিন টি ২০ থেকে। রাহুল এবং আশিস এক সঙ্গে ২০২৪ বিশ্বকাপের জন্য দল গড়ার কাজটা করতে পারে।"

আবু ধাবি টি ১০ লিগে দিল্লি বুলসের দলে রয়েছেন হরভজন সিং। দলটির অন্যতম সদস্য এই অভিজ্ঞ স্পিনার। হরভজন আরও বলেছেন, "টি ২০ ফরম্যাটে মানসিকতা বদল করতে হবে। প্রথম ছয় ওভার গুরুত্ব। সেটা যদি না হয় তা হলে আপনাকে হার্দিক বা সূর্যের উপর নির্ভর করতে হবে ২০ বলে ৫০ রান করার জন্য। ওরা যদি ব্যাট হাতে ঝড় না তুলতে পারে তা হলে বিলো পার স্কোর নিয়ে শেষ করতে হবে। ইংল্যান্ড নিজেদের অ্যাপ্রোচ বদলেছে এবং তারা দু'টো বিশ্বকাপ জিতেছে। টি ২০ ক্রিকেটকে টি ২০ ক্রিকেটের মতোই খেলতে হবে ওডিআই-এর মতো খেলবে না।" ১০৩টি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারের আরও সংযোজন, "'শীর্ষ তিন ব্যাটসম্যানকে (রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল) স্ট্রাইক রেট ধারাবাহিক ভাবে বাড়াতে হবে। ১১০ বা ১২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ১৮০ রান স্কোর বোর্ডের তোলার চেষ্টা করাটা কঠিন। প্রথম ১০-১২ ওভারে এদের নূনতম ৯ রান করে প্রতি ওভারে করতে হবে।" এই তিন অভিজ্ঞ ক্রিকেটারে পরিবর্তে তরুণ তিন টপ অর্ডারের ব্যাটসম্যানকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলানো হচ্ছে।

এ দিন হরভজনের কাছে জানতে চাওয়া হয় যে তিনি কি মনে করেন কোহলি এবং রোহিত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে খেলবেন? এই প্রসঙ্গে হরভজন বলেন, "ওরা খেলতে চাইবে কি না, সেই বিষয়ে মন্তব্য করার কেউ নই আমি। ওরা যোগ্যতা সমপন্ন খেলোয়াড়, ওরা যদি ফিট থাকে তা হলে কেন নয়, অ্যাপ্রোচ অন্য হওয়া দরকার। রাতারাতি খেলোয়াড়রা বদলে যাবে না কিন্তু অ্যাপ্রোচ বদলাতে হবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+