ধোনির ম্যাচ জেতানো কিছু ওয়ান ডে ইনিংসগুলির দিকে নজর ফেরানো যাক

ধোনির ম্যাচ জেতানো কিছু ওয়ান ডে ইনিংসগুলির দিকে নজর ফেরানো যাক

ওয়ান ডে কেরিয়ারে ৩৫০টি ম্যাচ খেলা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, এই ফর্ম্যাটে ১০৭৭৩ রান করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে ১০টি শতরানও এসেছে এমএস ধোনির ব্যাট থেকে। ৩৯তম জন্মদিনে ধোনির সেই গুরুত্বপূর্ণ ও ম্যাচ জেতানো কিছু ইনিংসের দিকে নজর ফেরানো যাক।

উত্থানের ইনিংস

উত্থানের ইনিংস

২০১৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনমে হওয়া ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহি। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

বিধ্বস্ত শ্রীলঙ্কা

বিধ্বস্ত শ্রীলঙ্কা

২০১৫ সালের ৩১ অক্টোবর জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো মাহির এই ইনিংস উইকেটরক্ষকদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ।

২০১১ বিশ্বকাপ ফাইনাল

২০১১ বিশ্বকাপ ফাইনাল

২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। ২৮ বছর পর ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে এমএস ধোনির ৭৯ বলে ৯১ রানের অপরাজিত ও অধিনায়কোচিত ইনিংস। আটটি চার ও ২টি ছক্কা মেরেছিলেন তিনি।

নাজেহাল অস্ট্রেলিয়া

নাজেহাল অস্ট্রেলিয়া

২০১৩ সালের ১৯ অক্টোবর পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় অধিনায়ক এমএস ধোনির ১২১ বলে ১৩৯ রানের ইনিংস ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিল। ১২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল মাহির ওই অপরাজিত ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+