(ভিডিও)মাঠের বাইরে এই বিজ্ঞাপনগুলিতে ও ছক্কা হাঁকিয়েছেন সৌরভ !
সারা বিশ্ব তাঁর 'ক্রিকেট'কে সমীহ করে চলে, তবে বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটাই একটা 'আবেগ'। একনজরে দেখে নেওয়া যাক সৌরভ অভিনীত কয়েকটি সেরা বিজ্ঞাপন।
সারা বিশ্ব তাঁর 'ক্রিকেট'কে সমীহ করে চলে, তবে বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় নামটাই একটা 'আবেগ'। 'ক্রিকেটার' সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সাফল্য, আগ্রাসন সবকিছু মিলিয়ে দিনে দিনে হয়ে উঠেছেন বাঙালীর মনের 'নায়ক' । বাঙালির কাছে তাঁদের 'দাদা' কখনও 'ঘরের ছেলে" কখনও বা 'গর্ব'।
শুধু বাঙালি কেন, বিশ্ব জুড়ে 'প্রিন্স অব কলকাতার' গুণমুগ্ধের কমতি নেই। তাঁর ভক্তদের কাছে, ব্যক্তি সৌরভ না ক্রিকেটার সৌরভ, কার জনপ্রিয়তা বেশি তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে সে বিতর্ক না উস্কে বরং একবার ঝালিয়ে নেওয়া যাক ক্রিকেট জীবনের বাইরে বিজ্ঞাপণের দুনিয়ার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একনজরে দেখে নেওয়া যাক সৌরভ অভিনীত কয়েকটি সেরা বিজ্ঞাপন।
হৃতিকের সাথে বাইকের বিজ্ঞাপনে
এই বিজ্ঞাপনের আগে, ২২ গজে স্টেপ আপ করে ওভার দ্য বোলার শটের জন্যই সৌরভ পরিচিত ছিলেন। তবে এই বিজ্ঞাপনের পর দুনিয়া জেনেছে সৌরভ বাইক চালাতেও বেশ পারদর্শী। বিজ্ঞাপনে হৃতিকের সঙ্গে সমানতালে মন জয় করেছেন প্রিন্স অব ক্যালক্যাটা। ২০০০ সালে এই বিজ্ঞাপনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে।
আফ্রিকার জঙ্গলে 'বেঙ্গল টাইগার'
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বিশ্বকাপের সময় একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞপন জনপ্রিয় হয়ে ওঠে। বিজ্ঞাপনে , যুবরাজ, রাহুল দ্রাবিড়, হরভজন, জাহির, লক্ষ্মণ সমেত আরও কয়েক জন ক্রিকেটারের সঙ্গে আফ্রিকার জঙ্গলে ম্যাচ প্রক্যাটিস করতে দেখা যায় 'দাদা'কে । মজার এই বিজ্ঞাপনে সৌরভ একেবারে অন্য রকম ছন্দে ধরা দেন।
স্বভাবসিদ্ধ আগ্রাসন
২০০৪ সালে ভারত পাকিস্তান ফ্রেন্ডশিপ কাপের সময়ে একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে সৌরভকে দেখা যায়, টিম মিটিং-এ দলকে চাঙ্গা করতে। গোটা বিজ্ঞাপনে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ চেনা আগ্রাসন ধরা পড়ে।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/uNIr7TnH0Pk" frameborder="0" allowfullscreen></iframe>
ইরফান পাঠানের সঙ্গে সৌরভ
বোলার ইরফান পাঠানের সঙ্গে একটি মজাদার বিজ্ঞাপনে দেখা যায় সৌরভ গাঙ্গুলিকে। এটিও ছিল একটি মজাদার বিজ্ঞাপন। যেখানে ইরফান ও সৌরভকে হালকা মেজাজে পাওয়া যায়।
দল থেকে বাদ পড়েও বিজ্ঞাপনে
২০০৬ সালে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তখন তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এমন এক সময়েই হঠাৎ তাঁকে দেখা যায় এক ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে। যে বিজ্ঞাপনে ভারতীয় দলকে সমর্থন করার জন্য তিনি সবাইকে আহ্বান করেন।
ব্যাট নয় , তলোয়ার হাতে দাদা
শুধু যে ব্যাট হাতেই বিপক্ষকে পরাস্ত করতে পারেন তিনি, তা নয়। বিজ্ঞাপনে তড়োয়াল হাতেও সাবলিল সৌরভ। ২০০১ সালে চবনপ্রাস প্রস্তুতকারক এক সংস্থার বিজ্ঞাপনে বাংলার ক্রিকেটারদের সঙ্গে তড়োয়াল হাতে দেখা যায় সৌরভকে।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ca4lc3hhH2c" frameborder="0" allowfullscreen></iframe>
সর্বদা ফিট সৌরভ
একটি চা বিক্রয়কারী সংস্থার বিজ্ঞপন কিছুদিন আগেই বাজারে আসে। তাতে বাঙালি অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে দেখা যায় সৌরভকে। বিজ্ঞাপনে তাঁর ক্রিকেটীয় খেলার শটও আছে বেশ কয়েকটা। সবমিলিয়ে নিজের স্বভাবগত ব্যক্তিত্ব ধরে রেখে , এই বিজ্ঞপনে দাদা আবার 'হিট' !












Click it and Unblock the Notifications