আইপিএলে ধোনির যে যে সিদ্ধান্তে কপাল খুলে গিয়েছে ৩ বারের চ্যাম্পিয়ন সিএসকে-র

আইপিএলে ধোনির যে যে সিদ্ধান্তে কপাল খুলে গিয়েছে ৩ বারের চ্যাম্পিয়ন সিএসকে-র

কার্যত এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচ অর্থাৎ ১৯ সেপ্টেম্বরই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের বধ করতে মহেন্দ্র সিং ধোনি কোন রণনীতি আকড়ে ধরেন, তা জানতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। সেই সূত্রেই ধোনির এমন কিছু সিদ্ধান্ত, যা সিএসকে-র কপাল খুলে দিয়েছে, তা দেখে নেওয়া যাক।

২০১০ সালের আইপিএল ফাইনাল

২০১০ সালের আইপিএল ফাইনাল

২০১০ সালের আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচে আগে ব্যাট করে সিএসকে। দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে ২২ রান নেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ম্যাচ এবং ফাইনাল জিততে ১২ বলে ৩৩ রান করতে হত মুম্বই-কে। সেই সময় অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ক্রিকেটার ম্যাথু হেডেনকে মিড অফে দাঁড় করান এমএস ধোনি। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আলবে মর্কেলের বলে হেডেনের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফেরেন পোলার্ড। ট্রফি জেতে সিএসকে।

সঠিক স্থানে অশ্বিনের ব্যবহার

সঠিক স্থানে অশ্বিনের ব্যবহার

চিপকে হওয়া ২০১১-র আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে বিরাট কোহলিদের সামনে ২০৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল হলুদ ব্রিগেড। সেই টুর্নামেন্টে ১২ ম্যাচে ৬০৮ রান করা বিধ্বংসী ক্রিস গেইল, ফাইনালেও আরসিবি-র হয়ে ওপেন করতে নামেন। তাঁকে জব্দ করতে ইনিংসের প্রথম ওভারেই স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। যে গেইলের ব্যাট চললে বিরাটরা ম্যাচ জিততে পারতেন, তাঁকে ওই ওভারের চতুর্থ বলেই সাজঘরে ফিরিয়ে দেন অশ্বিন। ফাইনাল জেতে চেন্নাই সুপার কিংস।

রায়ডুকে নিয়ে চ্যালেঞ্জ

রায়ডুকে নিয়ে চ্যালেঞ্জ

লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্য ২০১৮-র আইপিএল মরশুমে ব্যাটসম্যান আম্বাতি রায়ডুকে ছেঁটে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ক্রিকেটারকেই লুফে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। দলে নেওয়া শুধু নয়, ওই মরশুমে রায়ডুকে দিয়ে ইনিংস শুরু করার চ্যালেঞ্জ নেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। সফল হন রায়ডু। সেই আইপিএলে তাঁর ব্যাট থেকে আসে ৬০২ রান। স্পট ফিক্সিং কাণ্ডে দুই বছর পর আইপিএলের আঙিনায় ফিরেই চ্যাম্পিয়ন হয়ে দারুণ জবাব দেয় সিএসকে।

ডেথ ওভারে চাহার

ডেথ ওভারে চাহার

খুব বেশি পেস না থাকলেও তরুণ দীপক চাহারের সুইং খেলতে গিয়ে বিপদে পড়েন ব্যাটসম্যানরা। দীপকের এই গুনকে শুরুর দিকের পাওয়ার প্লে-তে কাজে লাগান এমএস ধোনি। নতুন বলে কামাল দেখান চাহার। ২০১৯-র আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ২২ উইকেট নেন দীপক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+