বিরাট কোহলির অভিষেকের পর ১২ বছর, ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

বিরাট কোহলির অভিষেকের পর ১২ বছর, ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

আগামী রবিবার অর্থাৎ ৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। নতুন বছরে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সেই ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির অভিষেক থেকে ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই-এ কে কতটা এগিয়ে।

বিরাটের অভিষেক

বিরাটের অভিষেক

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ২০০৮ সালে টিম ইন্ডিয়ার সিনিয়রদের দলে ডাক পান বিরাট কোহলি। সেবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ (ওয়ান ডে) খেলেছিলেন বিরাট কোহলি। ওপেনার হিসেবে নেমে প্রথম ম্যাচে ১২ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই সিরিজের চতুর্থ ম্যাচে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি। ওই সিরিজও জিতেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারত।

কেরিয়ারের প্রথম শতরান

কেরিয়ারের প্রথম শতরান

২০০৯ সালে এদেশে এসেছিল শ্রীলঙ্কা। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দলের মধ্যে একটি ওয়ান ডে ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান পেয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেই সিরিজেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত।

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে ওয়ান ডে

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে ওয়ান ডে

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক অভিষেক থেকে ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৭টি ওয়ান ডে সিরিজ খেলা হয়েছে। প্রতিবারই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে টি-টোয়েন্টি

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে টি-টোয়েন্টি

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক অভিষেক থেকে ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৬টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে। তার মধ্যে পাঁচটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে টেস্ট

বিরাটের অভিষেকের পর দুই দলের মধ্যে টেস্ট

গত ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচটি টেস্ট সিরিজ হয়েছে। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। দুই দেশের মধ্যে একটি টেস্ট সিরিজ ড্র হয়েছে।

সর্বমোট

সর্বমোট

সবমিলিয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটে মুখোমুখি সাক্ষাতে শ্রীলঙ্কার থেকে ১৬-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় ক্রিকেট দল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলি

গত ১২ বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা সবকটি ওয়ান ডে ম্যাচে ৬৬.১৬-র গড়ে ৩৫০৭ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১৩টি শতরান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ৯৪.৩৩-র গড়ে ২৮৩ রান করেছেন ভিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+