এক নজরে ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপের কিছু নিয়ম ও তথ্য


 ইংল্যান্ডে শুরু হয়ে গেল অতি প্রতীক্ষিত ক্রিকেট বিশ্বকাপ। আগামী দেড় মাস বিশ্বের সেরা দশটি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত হবে। ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

ইংল্যান্ডে শুরু হয়ে গেল অতি প্রতীক্ষিত ক্রিকেট বিশ্বকাপ। আগামী দেড় মাস বিশ্বের সেরা দশটি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত হবে। ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। দেখে নেওয়া যাক এবারের এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ও তথ্য।

বিশ্বকাপের ফর্ম্যাট

বিশ্বকাপের ফর্ম্যাট

এবারই প্রথম রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে বিশ্বকাপের লিগ পর্যায়। অর্থাৎ গ্রুপ স্তরে সবকটি দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। জয়ী দল পাবে ২ পয়েন্ট। বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। টুর্নামেন্ট যত এগোবে, পয়েন্ট ও রান রেটের নিরিখে লিগ টেবিলে দলগুলিকে সাজানো হবে। টেবিলের প্রথম চারটি দল খেলবে সেমি-ফাইনাল।

সেরা চার

সেরা চার

৯টির মধ্যে যে দল সবচেয়ে বেশি সংখ্যক খেলা জিতবে সে যাবে সেমিফাইনালে। দুটি দল সমান পরিমাণ ম্যাচ জিতলে, যার নেট রান রেট বেশি সে এক নম্বর দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। নেট রান রেটও মিলে গেলে দুটি দলের হেড টু হেড ম্যাচের নেট রান রেট দেখা হবে। তাতেও পরিস্কার না হলে দুটি দলের হেড টু হেড ম্যাচের ফলকেই মানদণ্ড হিসেবে ধরা হবে।

সেমিফাইনাল

সেমিফাইনাল

সেমিফাইনাল ম্যাচ কোনো কারণে ড্র হলে সুপার ওভারের মাধ্যমে তার ফয়সালা করা হবে। খারাপ আবহাওয়ার জন্য সুপার ওভার না হলে কিংবা ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ার পাশাপাশি রিজার্ভ করে রাখা দিনেও খেলা না হলে গ্রুপ স্টেজে দুই দলের অবস্থান বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফাইনাল

ফাইনাল

একই ভাবে যদি কোনো কারণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টাই হয়, সুপার ওভারের মাধ্যমে তার ফয়সালা করা হবে। খারাপ আবহাওয়ার জন্য সুপার ওভার না হলে কিংবা ম্যাচই পরিত্যক্ত হয়ে যাওয়ার পাশাপাশি রিজার্ভ করে রাখা দিনেও খেলা না হলে দুটি দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

নেট রান রেট

নেট রান রেট

নেট রান রেটের তূল্যমূল্য বিচারের জন্য গোটা টুর্নামেন্টে কোনো দলের প্রতি ওভারের গড় রান থেকে অন্য কোনো দলের বিরুদ্ধে নির্দিষ্ট দলের প্রতি ওভারের গড় রান বাদ দেওয়া হবে। কোনো দল নির্ধারিত ৫০ ওভারের আগেই অল-আউট হয়ে গেলেও নেট রান রেট কিন্তু সম্পূর্ণ ওভারের ভিত্তিতেই কাউন্ট করা হবে।

সুপার ওভার

সুপার ওভার

কেবল মাত্র সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের ক্ষেত্রেই সুপার ওভার প্রযোজ্য হবে। সেক্ষেত্রে নিয়মগুলি নিম্নরূপ।

প্রথম, আবহাওয়ার গতিপ্রকৃতি বুঝে ম্যাচের নির্ধারিত দিনে সুপার ওভার হবে নাকি তা রিজার্ভ ডে-র জন্য ফেলে রাখা হবে, সে ব্যাপারে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন। আবহাওয়া অনুকূল থাকলে দুই তরফের নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে সুপার ওভার শুরু করতে হবে।

দ্বিতীয়, সুপার ওভার চলার সময় প্রতিটি দল একজন খেলোয়াড়ের রিভিউ পাবেন।

ম্যাচের সময়

ম্যাচের সময়

শুধুমাত্র দিনের ম্যাচের ক্ষেত্রে ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (ভারতে দুপুর তিনটে) শুরু হবে খেলা। দুপুর দুটোয় (ভারতে সন্ধ্যে সাড়ে ছটা) শেষ হবে প্রথম ইনিংস। ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংস শুরু হবে দুপুর আড়াইটে (ভারতে সন্ধ্যে সাতটা) থেকে। শেষ হবে সন্ধ্যে ছটায় (ভারতে রাত সাড়ে দশটায়)।

দিন-রাতের ম্যাচে প্রথম ইনিংস শুরু হবে ইংল্যান্ডের স্থানীয় সময় দুপুর দেড়টায় (ভারতে সন্ধ্যে ছটায়)। শেষ হবে বিকেল পাঁচটায় (ভারতে রাত সাড়ে নটায়)। ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় (ভারতে রাত দশটায়) দ্বিতীয় ইনিংস শুরু হবে। রাত নটায় (ভারতে রাত দেড়টা) শেষ হবে ম্যাচ।

প্রতিটি ইনিংসের জন্য সাড়ে তিন ঘণ্টা করে সময় ধার্য করা হয়েছে। দুই ইনিংসের মাঝে বিরতি আধ ঘণ্টা।

মিনিমাম ওভার রেট

মিনিমাম ওভার রেট

বিশ্বকাপে ন্যূনতম ১৪.২৮ ওভার রেট ধার্য করেছে আইসিসি। বিশ্বকাপ শুরুর সময় কোনো দলের অধিনায়কের বিরুদ্ধে মাইনর বা সিরিয়াস ওভার রেট অফেন্সের দায় চাপানো হবে না। কিন্তু খেলা শুরু হলে কোনো দলের অধিনায়ক দুটি মাইনর ওভার রেট অফেন্স করলে, তাঁকে বিশ্বকাপের একটি ম্যাচ থেকে সাসপেন্ড করা হবে। কোনো দল একটি সিরিয়াস ওভার রেট অফেন্স করলে, তার অধিনায়ককে বিশ্বকাপের দুটি ম্যাচ থেকে সাসপেন্ড করা হবে।

রিজার্ভ ডে

রিজার্ভ ডে

বিশ্বকাপের ফাইনাল ও সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টি বা অন্যান্য কারণে নির্ধারিত দিনে ম্যাচ শেষ না হলে বা কিছু ওভার বাকি থাকলে রিজার্ভ ডে-তে তার ফয়সালা হবে।

নির্ধারিত দিন ও সময়ে ম্যাচ শুরু হওয়া সত্ত্বেও খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে ওভার কম করে দেওয়ার পরও ম্যাচ শেষ না হলে, ঠিক যত ওভার পর্যন্ত আগের দিন খেলা হয়েছে, রিজার্ভ ডে-তে সেখান থেকে খেলা শুরু হবে।

নির্ধারিত দিনে নক-আউটের ম্যাচ টাই হওয়ার পর প্রয়োজনীয় সুপার ওভার অনুষ্ঠিত না হলে রিজার্ভ ডে-তে ফয়সালা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+