IPL 2024: গেইলের বিধ্বংসী ১৭৫ থেকে বিরাট-ডিভিলিয়ার্সের পার্টনারশিপ, আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য কিছু রেকর্ড
অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তারপরই শুরু হচ্ছে টি২০ ক্রিকেটের মেগা আসর আইপিএল। বিসিসিআই-এর এই টি২০ টুর্নামেন্ট মানে শুধু চার ছক্কার লড়াই নয়, একইসঙ্গে রেকর্ডের ঘটঘটাও। প্রতি বছর আইপিএলে সৃষ্টি হয় একাধিক রেকর্ড। তবে রেকর্ড বা মাইলস্টোন হয়ে থাকে কালজয়ী। তেমনই কিছু রেকর্ড তুলে ধরা হল এই প্রতিবেদনে যা ভাঙা কার্যত অসম্ভব।
ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল, ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রানের একটি অপরাজিত ইনিংস তৈরি করেছিলেন, এটি একটি রেকর্ড যা এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসাবে আছে। ক্রিস গেইলের এই ইনিংসটি সাজানো ছিল ১৩টি বাউন্ডারি এবং ১৭টি ছক্কা দিয়ে।

ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৬ সালে ১৬টি ম্যাচে বিস্ময়কর ৯৭৩ রান সংগ্রহ করেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেই মরশুমে ৪টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে কোহলির, এই রেকর্ডও এখনও অক্ষত ।
মহেন্দ্র সিং ধোনি রয়েছে একটি বিরল নজির। এখনও পর্যন্ত আইপিএলে ২২৬টি ম্যাচ খেলেছেন ধোনি। ২০০৮ সালে লিগ শুরু হওয়ার পর থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ধোনি। ১৬ বছরের ইতিহাসে ১৩৩টি ম্যাচে বিজয়ী হয়েছেন। রোহিত শর্মা এখন পর্যন্ত ১৫৮ টি আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করেছেন । হিটম্যান রয়েছেন দ্বিতীয় স্থানে।
২০১৬ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)দুই তারকা ব্যাটার বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে রেকর্ড সৃষ্টিকারী ২২৯ রান সংগ্রহ করেন। এটাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনা়রশিপ। যা এখনও অক্ষত আছে।
একটি রেকর্ড আছে কেকেআরেরও। ২০১৪ সালে টানা ১০ ম্যাচ জিতে রেকর্ড সৃষ্টি করেছিল নাইটরা। সেই রেকর্ড এখনও অক্ষত। ২০১৯ সালে সানরাইজার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের আলজারি জোশেফ ১২ রানে ৬ উইকেট নেন ৩.৪ ওভার বল করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications