কোন ছকে দ্বিতীয় টি২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক টিম ইন্ডিয়ার
কোন ছকে দ্বিতীয় টি২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক টিম ইন্ডিয়ার
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিত দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় ক্রিকেট দলের। অধিনায়ক বিরাট কোহলি ও ইশান কিষাণের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে এই জয় বলে মনে করেন ক্রিকেট বিশষজ্ঞরা। এই জয়ের কয়েকটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ দিক দেখে নেওয়া যাক।

ডান হাতি ব্যাটসম্যান বনাম ওয়াশিংটন
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার ওয়াশিংটন সুন্দরকে বল করতে ডেকে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রতিপক্ষ দলের ডান হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে এটি দুর্দান্ত রণনীতি বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচে জেসন রয় ও জনি বেয়ারস্টোর গুরুত্বপূর্ণ উইকেট নেন সুন্দর।

তিন পেসারের রণনীতি
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে প্রথম একাদশ সাজায় টিম ইন্ডিয়া। সেই পরিকল্পনা দুর্দান্তভাবে কাজে লেগে যায়। ম্যাচে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ২ উইকেট নেন শার্দুল ঠাকুর।

বিরাট কোহলির ফর্মে ফেরা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট। যা টিম ইন্ডিয়ার কাছে ইতিবাচক দিক।

ধাওয়ানের পরিবর্তে ইশান
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হওয়া শিখর ধাওয়ানকে বসিয়ে দ্বিতীয় ম্যাচে ইশান কিষাণকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা দেওয়া হয়। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরান করেন ইশান। ম্যাচ জেতে ভারত।












Click it and Unblock the Notifications