ভারত-বাংলাদেশ ম্যাচের কিছু মুহূর্ত ছবিতে
মার্চ মাসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের ফাণ্ডা ধোপে টিকল না। ১০৯ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে বাড়ি ফেরাল ভারত। ব্যাটে রোহিত শর্মা, সুরেশ রায়না, বোলিংয়ে উমেশ যাদব, মহম্মদ শামি আর সর্বোপরি ভারতীয় অধিনায়কের বিচক্ষণতা ভারতের এই বিশাল জয়ের পিছনে অবশ্যই বড় কারণ।
তবে বড় ব্যবধানে জয় পেলেও এই খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কিছু চড়াই উতরাইয়ের পরিস্থিতি ছিল। শিখর ধাওয়ান, বিরাট কোহলির তাড়াতাড়ি আউট হওয়াটা যেমন ভারতকে সমস্যায় ফেলেছিল, তেমনই রায়না, রোহিতের জুটি ম্যাচে অক্সিজেন জুগিয়েছে এবং ভারত ৩০০ রানের গণ্ডি পেরতে পেরেছে।
আবার অন্যদিকে বাংলাদেশের ইনিংসে প্রথম দু-তিন ওভারে তামিম ক্রমশই ভয়ঙ্কর উঠছিলেন। আর ঠিক সেই সময়ই তামিমের উইকেটটি তুলে নেন উমেশ যাদব। এরকম আরও অনেক মুহূর্ত রয়েছি।
খেলার বিভিন্ন মুহূর্তের ছবিগুলি দেখে নিন এখানে

এমসিজি
এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারত।

উল্লাস
বিরাট কোহলির উইকেট নেওয়ার পর রুবেলের উচ্ছ্বাস।

বিরাট কোহলি
আউট হয়ে মাঠ ছাড়চ্ছেন বিরাট কোহলি।

শতরান
শতরান করার পর ব্যাট তুললেন রোহিত শর্মা।

রোহিত আউট
১৩৭ রান করার পর তরুণ টাসকিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ছেন এদিনের ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা।

সুরেশ রায়না
এদিন দুরন্ত ব্যাটিং করেছেন রায়নাও। ৬৫ রান করে আউট হন রায়না। ৪৬ বলে অর্ধশতক করার পর সুরেশ রায়না।

রান আউট
রবীন্দ্র জাদেজার দুরন্ত থ্রোয়ে উমেশ যাদব উইকেটে ভাঙলেন। রান আউট হলেন কায়েস।

এম এস ধোনি
এদিনের ম্যাচে উইকেটরক্ষক ধোনিও সফল। বাংলাদেশ ম্যাতে ৪টে উইকেট নিয়েছেন ধোনি।

উমেশ যাদব
ম্যান অফ দ্য ম্যাচের তকমা না পেলেও এদিনের হিরো উমেশ যাদব। চারটি উইকেট নিয়েছেন তিনি। উমেশকে ঘিরে সতীর্থদের উল্লাস।












Click it and Unblock the Notifications