ইংল্যান্ড ব্যাটসম্যানদের পায়ে কম্পন ধরানো ভারতীয় বোলারদের সেরা ওয়ান ডে স্পেল

ইংল্যান্ড ব্যাটসম্যানদের পায়ে কম্পন ধরানো ভারতীয় বোলারদের সেরা ওয়ান ডে স্পেল

মঙ্গলবার অর্থাৎ ২৩ মার্চ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ান ডে মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হবে, তা ধরেই নেওয়া হচ্ছে। ম্যাচে ব্যাট ও বলের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের সেরা স্পেলগুলি এক নজরে দেখে নেওয়া যাক। তালিকায় থাকবেন প্রাক্তনী থেকে বর্তমান তারকারা।

জাভাগাল শ্রীনাথ

১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে মোকাবিলায় মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দেশের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ। ওয়ান ডে ফর্ম্যাটে সেটি ছিল শ্রীনাথের প্রথম পাঁচ উইকেট।

এস শ্রীসন্থ

এস শ্রীসন্থ

২০০৬ সালে ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীসন্থ। খুব সহজেই ম্যাচ জিতেছিল ভারত।

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা বোলিং স্পেলের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। ২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে তিনি ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ম্যাচ জিতেছিল ভারত।

হরভজন সিং

হরভজন সিং

২০০৬ সালে দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে জ্বলে উঠেছিলেন হরভজন সিং। ভারতের হয়ে ওই ম্যাচে ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন প্রাক্তন অফ স্পিনার। গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতেছিল ভারত।

আশিষ নেহরা

২০০৩ সালের বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রান তুলেছিল টিম ইন্ডিয়া। তবু ম্যাচ জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সৌজন্যে আশিষ নেহরার ২৩ রান দিয়ে ৬ উইকেট নেওয়া স্পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+