২০১৯ সালে অবসর নেওয়া তাবড় ক্রিকেটারদের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক
শেষ হতে চলেছে ২০১৯। ২০২০-কে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। শেষ হতে চলা এই বছরে ক্রীড়া ক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বের বেশ কিছু রথি।
শেষ হতে চলেছে ২০১৯। ২০২০-কে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। শেষ হতে চলা এই বছরে ক্রীড়া ক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বের বেশ কিছু রথি। সেই তালিকায় নজর ফেরানো যাক।

যুবরাজ সিং
ভারতীয় ক্রিকেট দলের ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বাঁ-হাতি অল-রাউন্ডার যুবরাজ সিং ২০১৯ সালেই ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে ৩০৪টি ওয়ান ডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা যুবি ভারতীয় দলের জার্সিতে ২০১৯-র বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। সেই সুযোগ না পেয়ে তিনি ক্রিকেটকে বিদায় জানান।

লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কার হয়ে ওয়ান ডে-তে ৩৩৮ উইকেট নেওয়া লেজেন্ডারি পেসার লাসিথ মালিঙ্গা টেস্ট ও একদিনের ক্রিকেটকে বিদায় জানান ২০১৯। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে চলেছেন তিনি।

ডেল স্টেইন
দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড ডেল স্টেইন চলতি বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশের হয়ে ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন তিনি।

হাশিম আমলা
ডেল স্টেইনের পর ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লেজেন্ড হাশিম আমলা। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ১৮৮২৩ আন্তর্জাতিক রান রয়েছে এই প্রাক্তন প্রোটিয়া ওপেনারের।

শোয়েব মালিক
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ২০১৯ সালেই ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে ২৩৭টি ওয়ান ডে, ৩৫টি টেস্ট ও ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি শোয়েব।

ইমরান তাহির
ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ১০৭টি ওয়ান ডে খেলে ১৭৩টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি টেস্ট ও ৩৭টি টি-টোয়েন্টিও খেলেছেন তাহির।

জেপি ডুমিনি
২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার। প্রোটিয়া শিবিরের হয়ে ১৯৯টি ওয়ান ডে খেলেছেন অল-রাউন্ডার ডেপি ডুমিনি।

মহম্মদ আমির
পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার মহম্মদ আমির ২০১৯ বিশ্বকাপের পরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। লাল বলের ক্রিকেটে ৩৬টি ম্যাচে ১১৯টি উইকেট নিয়েছেন তিনি। যদিও পাকিস্তানের হয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলে চলেছেন আমির।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications